মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ৪৩ শিশু-কিশোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মসজিদে গিয়ে টানা ৪০ দিন জামাতের সাথে নামাজ আদায় করে পুরস্কার পেলো লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের রোকনপুর গ্রামের ৪৩ শিশু-কিশোর।

গতকাল রোববার রাতে এসব শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেয় মসজিদ কমিটি। সেসব শিশুদের মধ্যে ১৬ জনকে বাইসাইকেল, ১৪ জনকে স্কুল ব্যাগ ও ১৩ জনকে জ্যামিতি বক্স পুরস্কার দেয়া হয়।

মসজিদে গিয়ে নামাজ আদায়ে শিশু-কিশোরদের আগ্রহ বাড়াতে গত ১ জানুয়ারি রোকনপুর জামে মসজিদ কমিটি ঘোষণা দিয়েছিলো, ১৩-১৭ বছর বয়সী শিশু-কিশোররা যদি টানা ৪০ দিন মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করে তাহলে তাদেরকে পুরস্কৃত করা হবে।

ঘোষণার পরেই রোকনপুর গ্রামে ব্যাপক সাড়া পড়ে। শিশু-কিশোরদের উৎসাহ-উদ্দীপনা বাড়ে। এর পর থেকে টানা ৪০ দিন মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করে স্থানীয় শিশু-কিশোররা। এতে ৪৩ জন শিশু-কিশোরকে পুরস্কৃত করা হয়। এমন উদ্যোগকে সাধুবাদ জানান স্থানীয় মুসল্লিরা।

স্থানীয় মুসল্লি মুহা. কামরুল হোসেন জানান, মসজিদ কমিটির এমন উদ্যোগে নামাজের প্রতি শিশু-কিশোরদের আগ্রহ বেড়েছে। এমন উদ্যোগ প্রতিটি পাড়ায়-পাড়ায়, গ্রামে-গ্রামে হলে তরুণরা মসজিদমুখী হবে। এতে করে তরুণরা অসামাজিক কার্যকলাপ করার আগ্রহ হারাবে। আমাদের সমাজ পরিবর্তনে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে।

মসজিদ কমিটির সভাপতি মাহবুবুর রহমান মারুফ বলেন, আমাদের এ কার্যক্রম চলমান থাকবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে, শিশু-কিশোরদের মসজিদমুখী করা। তাদের আগ্রহ বৃদ্ধি ও উৎসাহ প্রদান করার জন্য এ কার্যক্রম। ১ মার্চ থেকে আগামী ঈদুল ফিতর পর্যন্ত এটি চলমান থাকবে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মসজিদ কমিটির সভাপতি মাহবুবুর রহমান মারুফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাওলানা মাহবুবুর রহমান আল মাদানী। বিশেষ অতিথি ছিলেন আবুল কাশেম নোমান পাটওয়ারী ও ওই মসজিদের খতিব মাওলানা আবদুর রহমানসহ স্থানীয় মুসল্লিরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ