মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির

জন্মবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে মোদি আসছেন ১৭ মার্চ সকালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ১৭ মার্চ সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা আসছেন।

আজ রোববার (১ মার্চ) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বিষয়টি জানিয়েছেন।

এ বিষেয়ে তিনি বলেন, ১৭ মার্চ সকালে ভারতের প্রধানমন্ত্রী ঢাকা আসবেন, এখন পর্যন্ত এ সিদ্ধান্ত আছে। তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। কারণ প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ১৭ মার্চ টুঙ্গিপাড়ায় থাকবেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন জানিয়েছিলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসবেন।

দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজন করা হবে। নরেন্দ্র মোদির সফর উপলক্ষে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা ঢাকায় আসবেন। সচিবের সঙ্গে এসব বিষয়ে দ্বিপক্ষীয় বৈঠক হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ