মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির

সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা: সিলেটে আটকা পড়লেন হাজারো ওমরাহযাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রজব শাবান ও রমজান। আরবি এই তিন মাসে সিলেট থেকে বিপুলসংখ্যক ওমরাহ হজযাত্রী সৌদি আরবে যান। হাজারো যাত্রী আগামী এক মাসে পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবে যাওয়ার প্রস্তুতি প্রায় চূড়ান্ত করে ফেলেছিলেন। এই অবস্থায় সৌদি কর্তৃপক্ষ ওমরাহ বন্ধ করে দিয়েছে।

মক্কা ও মদিনায় ওমরাহ হাজীদের প্রবেশ স্থগিত করেছে এতে করে সব প্রস্তুতি চূড়ান্ত করার পর সিলেটের প্রায় দেড় হাজার ওমরাহ যাত্রী বিপাকে পড়েছেন। ওমরাহ পালনে তাদের যাওয়া হচ্ছে না। লোকসানের মুখেও পড়তে হচ্ছে তাদের।

হজ এজেন্সি এসোসিয়েশন-হাব নেতারা জানিয়েছেন- সৌদিতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে- সৌদি আরব সরকারের এমন সিদ্ধান্ত নেয়ার আগে যেসব দেশে করোনা আক্রান্ত নেই সেসব দেশের ব্যাপারে সিদ্ধান্ত শিথিল করা প্রয়োজন ছিলো। এতে করে বাংলাদেশ তাৎক্ষণিক কড়াকড়ি আরোপ থেকে রেহাই পেতো।

সিলেট থেকে প্রতি মাসে হাজারো মানুষ পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরব যান। সম্প্রতি সময়ে বিমানের টিকিট নিয়ে কড়াকড়ি থাকায় ওমরাহ যাত্রীদের জন্য দুই মাস আগে থেকেই টিকিট কিনে রাখতে হয় সংশ্লিষ্টদের। এজেন্সি মালিকরা জানিয়েছেন- আরবি মাসের হিসেবে রজব মাস থেকে সবচেয়ে বেশি মানুষ ওমরা পালনে সৌদি আরবে যাওয়া শুরু করেন। রমজান মাসে যান সবচেয়ে বেশি।

যারা রমজান মাসে ওমরাহ যেতে চাচ্ছেন তারা এখন থেকেই প্রস্তুতি শুরু করতে যাচ্ছে। কিন্তু এই অবস্থায় সৌদি কর্তৃপক্ষ হঠাৎ করে ওমরাহ বন্ধ করে দিয়েছে। সিলেটের লতিফ ট্রাভেল, যাত্রী ট্রাভেলস, আল মনসুর ট্রাভেলস, শিপার এয়ার সার্ভিস সহ কয়েকটি প্রতিষ্ঠান প্রতি মাসে বিপুল সংখ্যক ওমরাহ যাত্রীকে সৌদি আরবে পাঠিয়ে থাকেন। যাত্রী ট্রাভেলস কর্তৃপক্ষ জানিয়েছে- ইতিমধ্যে তাদের ট্রাভেলসের অধিনে ৬০ জন যাত্রীর ভিসা চূড়ান্ত করা হয়েছিলো।

তারা ভিসা চূড়ান্ত করার পাশাপাশি মক্কা ও মদিনায় হোটেল বুকিংয়ের কাজ সমাপ্ত করেন। পাশাপাশি এয়ার টিকিটও চূড়ান্ত করে ফেলেন। আগামী ১০ই মার্চ তাদের একটি বহর ওমরাহ পালনের জন্য সৌদি যাওয়ার কথা ছিলো।

এদিকে- হজ এজেন্সি এসোসিয়েশন অব বাংলাদেশ-হাব এর সিলেট অঞ্চলের চেয়ারম্যান মোতাহের হোসেন বাবুল জানিয়েছেন- হঠাৎ সিদ্ধান্তের কারণে হাজারো ওমরাহ যাত্রীর যাত্রা স্থগিত করা হয়েছে। সিলেটের ব্যবসায়ীরা যাত্রীদের জন্য ভিসা ফি, হোটেল বুকিং, এয়ার টিকিট চূড়ান্ত করে ফেলেছিলেন।

ওমরাহ স্থগিত হলেও টাকা পাওয়া কষ্টকর হবে। আমরা চেষ্টা করছি যাতে ওমরাহ যাত্রী ও এজেন্সির মালিকরা ক্ষতির মুখোমুখি না হন। এ নিয়ে এয়ারলাইসেন্স কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি সৌদি আরবেও এ নিয়ে আলোচনা চলছে। ব্যাংকিং চ্যানেলে যে টাকা জমা দেয়া হয়েছে সেটি যাতে ফেরত পাওয়া যায় সে চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ