মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির

এবার পাকিস্তানে করোনাভাইরাসের আক্রমণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাণঘাতী করোনাভাইরাস এবার পাকিস্তানে হানা দিয়েছে। দেশটির দুই জনের শরীরে এর উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এ নিয়ে প্রায় ৪১টি দেশে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্যসংক্রান্ত বিশেষ সহযোগী চিকিৎসক জাফর মিরজা বিষয়টি নিশ্চিত করেছেন বলে দেশটির গণমাধ্যমে বলা হয়েছে। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, পাকিস্তানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী ধরা পড়েছে। দুইজনের শরীরে এই ভাইরাস পাওয়া গেছে। আন্তর্জাতিক স্তরে নির্ধারিত প্রোটোকল অনুসারে আক্রান্তদের চিকিৎসা চলছে। প্রত্যেকের অবস্থা স্থিতিশীল।

তিনি আরও বলেন, ‘পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। ফলে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

উল্লেখ্য, গত বছরের শেষ দিকে প্রথম চীনের হুবেই প্রদেশের উহানে শনাক্ত হয় করোনাভাইরাস। এর পর আস্তে আস্তে তা বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়ে। সর্বশেষ ৩৪টি দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়ার খবর পাওয়া যাচ্ছে। প্রাণঘাতী এ ভাইরাসে ইতোমধ্যে ২ হাজার ৮০১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চীনের মূল ভূখণ্ডেই মারা গেছে ২ হাজার ৭৪৪ জন।

চীনের বাইরে সবচেয়ে বেশি ১৬ জন মারা গেছে ইরানে। এ ছাড়া জাপান, ইতালি, হংকং, ফিলিপাইন, ফ্রান্স, দক্ষিণ কোরিয়াসহ বেশ কয়েকটি দেশে করোনাভাইরাসে মারা যাওয়ার ঘটনা ঘটেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ