মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা

দাঙ্গার নামে বেছে বেছে মুসলিম হত্যা, ফাঁসছে ৪ নেতা, ভিডিও দেখলেন হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের রাজধানী দিল্লিতে চলমান সংঘর্ষে ইতিমধ্যে ২৪ জন নিহত হয়েছেন। দাঙ্গার নামে মানে বেছে বেছে মুসলিম সম্প্রদায়ের ওপর আক্রমণ করা হচ্ছে বলে খবর দিয়েছে বিবিসি।

এ ঘটনায় বিজেপি নেতাদের উস্কানির ভিডিও জমা হয়েছে হাইকোর্টে। ভিডিও দেখার পর অভিযুক্তদের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছেন আদালত।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, দিল্লির সংঘর্ষের জন্য ইতিমধ্যে চার বিজেপি নেতাকে শনাক্ত করা হয়েছে। বুধবার (২৭ ফেব্রুয়ারি) তাদের উস্কানিমূলক বক্তব্যের ভিডিও দেখেছেন দিল্লির আদালত। ওই চার ব্যক্তি ছাড়া যারা উস্কানি দিয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

খবরে বলা হয়েছে, ভিডিও দেখার পর আদালত বলেছেন, যাদের মুখ থেকে বিদ্বেষমূলক মন্তব্য বেরিয়েছে, প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে। বুধবার দুপুরে দিল্লি পুলিশকে এ নির্দেশনা দেন হাইকোর্ট।

শুনানি চলাকালে বিষয়টি নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করন আদালতের দুই সদস্যের বিচারপতির বেঞ্চ। যে চার নেতার বিরুদ্ধে মামলার নির্দেশ দেয়া হয়েছে তারা হলেন, বিজেপি নেতা কপিল মিশ্র, অনুরাগ ঠাকুর, অভয় বার্মা ও পরবেশ বার্মা।

দিল্লিতে চলমান সংঘর্ষের নেপথ্যে কারা, কারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে তাদের খুঁজে বের করতে আদালতে এক মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে বুধবার এ শুনানি হয়।

শুনানিকালে হাইকোর্ট বলেন, সম্পত্তি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আপনারা এফআইআর দায়ের করেছেন। এই সক্রিয়তা তাদের বিরুদ্ধে কেন দেখাননি যারা হিংসায় মদদ দিয়েছে।

অপরাধের অস্তিত্ব স্বীকারে আপনাদের বাঁধা কোথায়? এখনি এফআইআর দায়ের করুন। যারা যারা বিদ্বেষমূলক মন্তব্যে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ