মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা

করোনা: চীনে মৃতের সংখ্যা বেড়ে ২,৭১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে নতুন করে মারা গেছেন আরো ৫২ জন। এ নিয়ে চীনের মূল ভূখণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ৭শ’ ১৫জনে। আজ বুধবার চীনের স্বাস্থ্য কমিশনের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, করোনা ভাইরাসে চীনে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৪শ’ ৬জন। এর মধ্যে হুবেই প্রদেশে আক্রান্ত হয়েছেন ৪০১ জন। এ নিয়ে পুরো চীনে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৭৮ হাজারে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের রাজধানী শহর উহান থেকে প্রথমবারের মতো ধরা পড়ে নভেল করোনা ভাইরাস। এখন পর্যন্ত বিশ্বের অন্তত ২৯টি দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। উহানের একটি সামুদ্রিক খাবারের বাজার থেকে এই ভাইরাসের প্রাদুর্ভাব বলে ধারণা করা হচ্ছে।

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ