মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা

বাদশা আব্দুল আজিজ মেডিকেল সিটিতে ৭৮৭ হজযাত্রীর হার্ট অপারেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুর রহমান শরীয়তপুরী।।

এ বছর হজ মৌসুমে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক মক্কার বাদশা আবদুল আজিজ মেডিকেল সিটিতে মোট ৭৮৭ জন হজযাত্রীর সফলভাবে হার্ট অপারেশন করা হয়েছে।

আল আরাবিয়া জানায়, অপারেশন করা রোগীদের মধ্যে ৪২ জনের ওপেন-হার্ট সার্জারি এবং ৭৪৫ জনের কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন করা হয়েছে। যা ১লা জিলক্বদ থেকে ১৩ই জিলহজের সম্পন্ন হয়েছে।

সৌদি সরকারী বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক বাদশা আবদুল আজিজ মেডিকেল সিটিতে প্রতিদিন হার্টের বিশেষ অপারেশন করা হয়। উক্ত মেডিকেল সিটি মক্কা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্র হিসেবে গণ্য করা হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, বাদশা আব্দুল আজিজ মেডিকেল সিটিতে হার্টের রোগ এবং হার্টের অপারেশনের ক্ষেত্রে ব্যাপক ও বিশ্বমানের পরিষেবা প্রদান করা হয়। এছাড়াও চিকৎসা পরামর্শ ও অপারেশন করার জন্য দক্ষ ডাক্তারদের একটি বোর্ড রয়েছে। দক্ষ নার্সিং কর্মীরাও সর্বদা তাদের দায়িত্ব পালন করে।

বাদশা আব্দুল আজিজ মেডিকেল সিটির হার্ট সেন্টার, মক্কার সব হাসপাতালের সাথে যোগাযোগ করছে। যাতে হৃদরোগে আক্রান্তদের তাৎক্ষণিকভাবে মেডিকেল সিটিতে স্থানান্তর করা যায়। উক্ত হার্ট সেন্টারে হার্টের সাথে সম্পৃক্ত সমস্ত রোগের চিকিৎসা করা হয় বলেও জানা যায়।

আল-আরাবিয়া অবলম্বনে আব্দুর রহমান শরীয়তপুরী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ