মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা

ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান ও পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) আয়োজনে শিশু শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ময়মনসিংহ পুলিশ লাইন্স প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ময়মনসিংহের পুলিশ সুপার আহমার উজ্জামানের সভাপতিত্বে রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জের পুলিশের ডিআইজি ব্যারিস্ট্রার হারুন অর রশিদ।

ডিআইজি ব্যারিস্ট্রার হারুন অর রশিদ বলেন, ভাষা শহিদদের আত্মত্যাগ ও তাদের পবিত্র রক্তের বিনিময়ে অর্জিত মাতৃভাষা বাংলা আজ সর্বস্তরে প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি বলেন,একুশের আন্দোলনের মধ্য দিয়েই ঘটেছিল বাঙালির আত্মবিকাশ। যার ধারাবাহিকতায় হয়েছে মুক্তিযুদ্ধ ও আমরা পেয়েছি মহান স্বাধীনতা। তাই আত্মনিবেদনের এই দিনটি বাঙালির প্রজন্ম থেকে প্রজন্মে প্রেরণার উৎস হয়েই থাকবে।

তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, আর্তমানবতায় সেবায় পুলিশের প্রতিটি সদস্যকে কাজ করতে হবে। তবেই ভাষা শহিদদের আত্মা শান্তি পাবে। বর্তমান সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূঁইয়া, সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার হুমায়ন কবীর, অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী, অতিরিক্ত পুলিশ সুপার আলম আমিন, কোতোয়ালী থানার ওসি মাহমুদুল ইসলাম ও ডিবির ওসি শাহ কামাল আকন্দ প্রমুখ।

স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী সার্বিক সহযোগিতা করেন সন্ধানী ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল ইউনিট শাখা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ