মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা

এবার দৌলতদিয়ায় আরেক যৌনকর্মীর জানাজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজবাড়ীর দৌলত‌দিয়‌া যৌনপল্লীতে এবার এসপির কথায় আরেক যৌনকর্মীর জানাজা সম্পন্ন হয়ে‌ছে। বৃহস্প‌তিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টার দি‌কে যৌনপল্লীর পা‌শে রিনা বেগম নামের ওই যৌনকর্মীর জানাজা সম্পন্ন হয়। প‌রে তা‌কে পল্লীর কবরস্থা‌নে দাফন করা হয়।

রাজবাড়ীর পু‌লিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের উদ্যোগে গোয়ালন্দ থানা জা‌মে মস‌জি‌দের ইমাম আবু বক্কর সি‌দ্দিক এ জানাজা পড়ান।

জানা‌ গে‌ছে, বৃহস্পতিবার বিকেলে যৌনকর্মী রিনা বেগম মারা যান। খবরটি রাজবাড়ীর পু‌লিশ সুপা‌রের কানে যায়। তাৎক্ষ‌ণিক তি‌নি ধর্মীয় বিধান অনুযায়ী ওই যৌনকর্মীর জানাজা নামা‌জ পড়ানোর উদ্যোগ নেন।

কিন্তু যৌনকর্মী বলে স্থানীয় কোনো ইমাম তার জানাজা পড়া‌তে রা‌জি হন‌নি। তাই গোয়ালন্দ ঘাট থানা মস‌জি‌দের ইমাম‌কে সঙ্গে নি‌য়ে তার জানাজা নামাজ পড়া‌নোর ব্যবস্থা ক‌রেন পুলিশ সুপার।

চল‌তি মা‌সের ২ ফেব্রুয়ারি হা‌মিদা বেগ‌ম নামে এক যৌনকর্মীর জানাজা পড়ানোর মাধ্যমে ব্যাপকভাবে সমালোচিত হন গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান ও স্থানীয় ইমাম। সেই উত্তেজনা কাটতে না কাটতেই বৃহস্প‌তিবার রা‌তে দ্বিতীয়বা‌রের মতো আরেকজনের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় উপ‌স্থিত ছি‌লেন পু‌লিশ সুপার মো. মিজানুর রহমান, জেল‌া প‌রিষদ চেয়ারম্যান ফ‌কির আব্দুল জব্বার, অতিরিক্ত পু‌লিশ সুপার মো. সালাহউদ্দিন উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) আব্দুল্লাহ আল মামুন, গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান ও দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মণ্ডলসহ স্থানীয় এলাকাবাসী।

পু‌লিশ সুপার মো. মিজানুর রহমান ব‌লেন, আল্লাহ সর্বশ‌ক্তিমান, আল্লাহ ক্ষমাশীল। একজন মানু‌ষের শেষযাত্রায় সামা‌জিক কার‌ণে য‌দি জানাজা না দেই, তাহ‌লে মানুষ হি‌সে‌বে মানু‌ষের প্রতি অবিচার করা হ‌বে। সেই আলো‌কে প্রথম যৌনকর্মীর জানাজা শে‌ষে আজ দ্বিতীয় যৌনকর্মীর জানাজার ব্যবস্থা করা হ‌য়ে‌ছে। এ ধারা অব্যাহত থাক‌বে।‌

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ