মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা

জার্মানিতে এলোপাতাড়ি গুলিতে ৮ জন নিহত, আহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জার্মানির হানাউ শহরে আটজনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ।

স্থানীয় সময় বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ভিন্ন দু’টি স্থান থেকে গুলি ছোড়া হয়।

দেশটির স্থানীয় গণমাধ্যম হেসিসশার রুন্ডফংকের রিপোর্টে বলা হয়েছে, বন্দুকধারীরা প্রথমে হানাউ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি হুক্কা (সীসা) বারে হামলা চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারার তিনজন। এরপর তারা পাশের আরেকটি বারে ঢুকে এলোপাতাড়ি গুলি ছুড়লে আরো পাঁচজনের মৃত্যু হয়। এ সময় আহত হন অনেকে।

পুলিশ জানায়, হানাউ শহরটি ফ্রাঙ্কফুর্টের প্রায় ১৭ মাইল পূর্বে অবস্থিত। হামলাকারীরা গাঢ় রঙের গাড়িতে করে পালিয়ে গেছে। তাদের ধরতে ব্যাপকভাবে তল্লাশি শুরু করা হয়েছে।

এজন্য হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে। এরই মধ্যে সন্দেহভাজন বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে কিছু জানা যায়নি। এ ব্যাপারে যে কোনো তথ্য জানতে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

হানাউ থেকে পাওয়া ভিডিও এবং ছবিতে শহরের অন্ধকার রাস্তাগুলো লাল-সাদা টেপে আবদ্ধ দেখা যাচ্ছে।

উল্লেখ্য, এক মাস আগে ২৪ জানুয়ারি জার্মানির দক্ষিণাঞ্চলীয় রট আম জে শহরে এমন গোলাগুলির ঘটনায় ছয়জন নিহত ও দুইজন মারাত্মক আহত হয়েছিল। গেল বছরের অক্টোবর মাসে দেশটির হালে শহরের একটি সিনাগগের কাছে একজন উগ্র ডানপন্থির গুলিতে দুজন নিহত হয়েছিলেন।

এর আগে ২০১৬ সালের জুলাই মাসে অবৈধভাবে অনলাইন থেকে কেনা একটি পিস্তল দিয়ে একজন টিনএজার নয়জনকে গুলি করে হত্যা করেছিলেন। মিউনিখের একটি শপিং মলে এই ঘটনা ঘটেছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ