মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা ৫ আগস্ট বন্ধ থাকবে বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়া ও বেফাক কার্যালয় আগমীকাল বসুন্ধরা মাদরাসায় ইসলাহি বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ঢাকা কলেজে ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ অস্বাভাবিক বিদ্যুৎ বিলের শিকার মাওলানা আজহারীও ড্রোন হামলায় কাঁপল সৌদি আরবের নাজরান বিমানবন্দর

ছেলে মেয়েকে মাদরাসায় শিক্ষায় শিক্ষিত করুন: আল্লামা আহমদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজত ইসলামের আমীর ও দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মুহতামিম আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, আপনাদের ছেলে মেয়েকে মাদরাসায় শিক্ষায় শিক্ষিত করুন। মাদরাসায় পড়াশোনা করলে তারা কোন খারাপ কাজে জড়িয়ে পড়ে না। প্রতিদিন পত্রিকা খুললে দেখা যায় বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের খবর। তাই আরো বেশি বেশি মাদরাসা প্রতিষ্ঠা করতে হবে।

চট্রগ্রামের মিরসরাই উপজেলার মসজিদিয়া ইউনুছিয়া ইসলামিয়া নয়দুয়ারিয়া মাদরাসার অর্ধশতবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শুক্রবার মাদরাসা প্রাঙ্গণে প্রথম দিনের অনুষ্ঠানে মাওলানা মফিজ উল্ল্যাহর সঞ্চালনায় দিনব্যাপী তিন পর্বের অনুষ্ঠানে যৌথভাবে সভাপতিত্ব করেন জামালপুর মাদরাসার পরিচালক মাওলানা মকছুদ আহমদ, মসজিদিয়া ইউনুছিয়া ইসলামিয়া নয়দুয়ারিয়া মাদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মনিরুল ইসলাম ইউসুফ, মাদরাসার শিক্ষক মাওলানা আজিজুল হক।

এ সময় উদ্বোধনী বক্তব্য রাখেন মসজিদিয়া ইউনুছিয়া ইসলামিয়া নয়দুয়ারিয়া মাদরাসার নির্বাহি পরিচালক মাওলানা জাফর উল্ল্যাহ নিজামী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্লিপটন গ্রুপের চেয়ারম্যান প্রফেসর এম ডি এম কামাল উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ আতাউর রহমান, শাইখ সায়্যেদ নাসের বিল্লাহ আল-মক্কী।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসার পরিচালক শাহ মহিবুল্লাহ বাবুনগরী, জামেয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরের পরিচালক ছালাহ উদ্দিন নানুপুরী, মারকাযুল ফিকরিল কোরআনির পরিচালক খুরশিদ আলম কাসেমী, জামেয়া ইসলামিয়া পটিয়ার মুহাদ্দিস ওবাইদুল্লাহ হামজা প্রমুখ। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কেরাত মাহফিল।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ