মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা ৫ আগস্ট বন্ধ থাকবে বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়া ও বেফাক কার্যালয় আগমীকাল বসুন্ধরা মাদরাসায় ইসলাহি বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ঢাকা কলেজে ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ অস্বাভাবিক বিদ্যুৎ বিলের শিকার মাওলানা আজহারীও ড্রোন হামলায় কাঁপল সৌদি আরবের নাজরান বিমানবন্দর

শেখ গোলাম আসগরের ইন্তেকালে খেলাফত মজলিসসহ বিভিন্ন মহলের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব ও ঢাকা মহানগরীর সভাপতি আলহাজ্ব শেখ গোলাম আসগরের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের।

গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোক বাণীতে নেতৃদ্বয় বলেন, মরহুম শেখ গোলাম আসগর ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ ও কর্মবীর নেতা ছিলেন। তিনি ছাত্রজীবন থেকে শুরু করে আমৃত্য আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। হঠাৎকরে তার চলে যাওয়া সবাইকে ব্যথিত করেছে।

নেতৃদ্বয় মরহুম শেখ গোলাম আসগরের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে তার জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য দোয়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেখ গোলাম আসগরের ইন্তেকালে আরও শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিস ঢাকা মহানগরীর সহসভাপতি ডা. রিফাত হোসেন মালিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আজীজুল হক। বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মনসুরুল আলম মনসুর ও সেক্রেটারী জেনারেল মুহাম্মদ মনির হোসেন।

ডক্টর সোসাইটি অব বাংলাদেশ (ডিএসবি) এর সভাপতি ডা. আব্দুল্লাহ খান, সাধারণ সম্পাদক ডা. কে এম নজরুল হক। ব্যাংকার্স সোসাইটির সভাপতি আব্দুস সামাদ সরকার ও সেক্রেটারী মুফতি সাইফুল হক।

জাতীয় সাংস্কৃতিক ফোরামের সভাপতি এভভোকেট এক কে এম বদরুদ্দোজা, নির্বাহী সভাপতি ড. মোস্তাফিজুর রহমান ফয়সল ও সাধারণ সম্পাদক কাজী আরিফুর রহমান। দাবানল শিল্পীগোষ্ঠীর সভাপতি মুফতি আনিস আনসারী ও নির্বাহী পরিচালক দেলোয়ার হোসেন প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ