মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা ৫ আগস্ট বন্ধ থাকবে বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়া ও বেফাক কার্যালয় আগমীকাল বসুন্ধরা মাদরাসায় ইসলাহি বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ঢাকা কলেজে ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ অস্বাভাবিক বিদ্যুৎ বিলের শিকার মাওলানা আজহারীও ড্রোন হামলায় কাঁপল সৌদি আরবের নাজরান বিমানবন্দর

খালেদার বিষয়টি প্রধানমন্ত্রীকে জানাতে কাদেরকে ফখরুলের ফোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবনতিশীল শারীরিক অবস্থার বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে টেলিফোন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক এ কথা জানান।

তিনি বলেন, এখন পর্যন্ত কারণ উল্লেখ করে খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়টি নিয়ে কোনো আবেদন করেনি বিএনপি।

যদি প্যারোলে মুক্তির আবেদন করা হয় আপনার কী পদক্ষেপ নেবেন- এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, ‘যদির কথা যদি; সেটা পরে দেখা যাবে।’

তিনি বলেন, ‘তারা যদি প্যারোলে মুক্তির আবেদন করে, আবেদনে উল্লেখ করা কারণের সঙ্গে প্যারোলে মুক্তির কারণ মিলে কিনা সেটা কর্তৃপক্ষ দেখবে।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার অবনতি হলে অমানবিক হতে পারে না সরকার।’

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কারাগারে অসুস্থ হয়ে পড়ায় গত বছরের ১ এপ্রিল থেকে বিএসএমএমইউ-তে ভর্তি আছেন তিনি।

সাবেক এই প্রধানমন্ত্রী গুরুতর অসুস্থ জানিয়ে একাধিকবার তার জামিনের জন্য উচ্চ আদালতে যায় তার আইনজীবীরা। তবে বরাবরই আদালত জামিন নামঞ্জুর করেছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ