মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮


‘শিক্ষার্থীদের বুদ্ধিভিত্তিক সক্ষমতা গড়তে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহা. আখতারুজ্জামান বলেন, শিক্ষার্থীদের বুদ্ধিভিত্তিক সক্ষমতা গড়ে তোলার লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। শ্রেণিকক্ষের বাইরে আন্তবিভাগীয় মিথস্ক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের একে অপরের কাছ থেকে শিক্ষা নিতে হবে।

আজ বৃহস্পতিবার ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে বিজনেস স্টাডিজ অনুষদের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য আখতারুজ্জামান ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সুনাগরিক হিসেবে প্রস্ফুটিত হওয়ার জন্য একে অপরকে সাহায্য করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে তোমাদের কাজ করতে হবে।

ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক অধ্যাপক ড. মেহজাবীন হকের সভাপতিত্বে পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ