মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’ মিরপুরে আবার বাসে আগুন আলেম-শিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তা ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ

নির্বাচন সুষ্ঠু হয়েছে, আমি পদত্যাগ করব না: সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে কারচুপির অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার সিইসি কেএম নুরুল হুদার পদত্যাগ দাবি করেছে বিএনপি। তবে কেউ চাইলেই তিনি পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন কেএম নুরুল হুদা।

নির্বাচন ভোটগ্রহণ পরবর্তী প্রতিক্রিয়ায় শনিবার (০১ ফেব্রুয়ারি) রাতে সাড়ে ৭টার দিকে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, ‘সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। অলরেডি ফলাফল আসা শুরু করেছে।’

সব কেন্দ্র থেকে ‍বিএনপির এজেন্টদের বের করে দেয়া হয়েছে- এমন অভিযোগের বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে সিইসি বলেন, ‘আমাদের কাছে কোনও এজেন্ট এসে অভিযোগ করে নাই ভোটদানে বাধা বা এজেন্টদের বের করে দেয়ার বিষয়ে।’

ফিঙ্গার প্রিন্ট নেয়ার পর ভোটারদের বের করে দেয়া হয়েছে, জোর করে পছন্দের প্রতীকে টিপ দিতে বাধ্য করা হয়েছে- এমন অভিযোগের বিষয়ে নুরুল হুদা বলেন, ‘ইভিএম সম্পর্কে অধিকাংশ ভোটাররাই সন্তুষ্টি প্রকাশ করেছে। ইভিএমে ভোটগ্রহণে কারচুপির সুযোগ নাই। ফলাফল কাগজে বা হাতে লিখারও সুযোগ নাই।’

যারাই ভোট দিতে গিয়েছে, তারা ভোট দিয়ে এসেছে। ভোট দিতে না পারার কোন অভিযোগ পাওয়া যায়নি বলেও দাবি করেন প্রধান নির্বাচন কমিশনার।

কত শতাংশ ভোট পড়েছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনও নিশ্চিত নয়, ফলাফল আসতে শুরু করেছে। তবে ৩০ শতাংশ এর নিচে ভোট হতে পারে।’

‘ভোট কারচুপির অভিযোগে একটি রাজনৈতিক দল আপনার পদত্যাগ দাবি করেছেন, আপনি পদত্যাগ করবেন?’- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কেউ চাইলেই আমি পদত্যাগ করবো না।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ