সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

পুলিশ সদস্যরা অবসরে গেলেও রেশন পাবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবসরে গেলেও পুলিশ সদস্যরা এখন থেকে রেশন পাবে। এ বছর ১ জানুয়ারির পর যারা অবসরে যাবেন শুধু সে সকল পুলিশ সদস্যকে এ সুবিধা দেয়া হবে।

এ সম্পর্কিত একটি প্রজ্ঞাপন ২৯ জানুয়ারি জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। অবসরের পর রেশনসুবিধা চেয়ে পরপর দুই দফা পুলিশ সপ্তাহে দাবি তুলেছিলেন বাহিনীর সদস্যরা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিবারের দুই সদস্যের জন্য অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যরা রেশন পাবেন । একজন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সিদ্ধ বা আতপ চাল ২০ কেজি, আটা পাবেন ২০ কেজি, চিনি দুই কেজি, ডাল দুই কেজি এবং ভোজ্যতেল পাবেন সাড়ে ৪ লিটার। অবসরপ্রাপ্ত পুলিশ পরিবারের সদস্য একজন হলে রেশন সুবিধা পাবেন অর্ধেক।

আরও বলা হয়েছে, যেসব পুলিশ সদস্য চলতি বছরের ১ তারিখ বা এরপর অবসরে গেছেন তারা এই সুবিধা পাবেন। এর আগের কোন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য এ সুবিধা পাবেন না। সন্তানদের বয়স ২১ বছর হওয়া পর্যন্ত এ সুবিধার আওতায় পরবে। অবিবাহিত মেয়ে, শারীরিক প্রতিবন্ধী সন্তান আজীবন এই সুবিধা পাবেন। তবে স্বামী ও স্ত্রী দুজনেই পুলিশ সদস্য হলে বা তাদের কোনো একজনের রেশন সুবিধা আছে বা এমন কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকলে অবসরকালীন রেশন সুবিধা পাবেন না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ