মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকেশ্বরী মন্দিরে সমকামী বিয়ে, শাস্তির দাবিতে ১২৩০ নাগরিকের বিবৃতি সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুতির ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন  গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু খেলাফত মজলিস লুটন শাখার শিক্ষা সফর অনুষ্ঠিত চার দিনের সফরে ঢাকায় দেওবন্দের মুহতামিম পায়ে হেঁটে হজের উদ্দেশে রওয়ানা করলেন নাটোরের দুলাল হোসেন শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা সিরাজগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর বুধবার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সিটি নির্বাচনে মাঠে থাকবে ৬৫ প্লাটুন বিজিবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন থাকবে। এর মধ্যে উত্তরে ২৭ প্লাটুন এবং দক্ষিণে থাকবে ৩৮ প্লাটুন। প্রতি দুটি সাধারণ ওয়ার্ডে এক প্লাটুন করে বিজিবি মোতায়েন থাকবে।

আজ সোমবার নির্বাচন কমিশন (ইসি) সূত্রে আরো জানা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতি সাধারণ ওয়ার্ডে পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসার সমন্বয়ে একটি মোবাইল ফোর্স থাকবে। এছাড়া প্রতি ৩টি সাধারণ ওয়ার্ডে একটি স্ট্রাইকিং ফোর্স এবং প্রতি থানায় একটি করে রিজার্ভ স্ট্রাইকিং ফোর্স থাকবে। পাশাপাশি প্রতি সাধারণ ওয়ার্ডে একটি করে র‌্যাবের টিম থাকবে।

সূত্র জানায়, প্রতি ভোটকেন্দ্রে অস্ত্রসহ এসআই/এএসআই একজন ও তিনজন পুলিশ কনস্টেবল, অস্ত্রসহ দুইজন আনসার, লাঠিসহ ১০ জন আনসার/ভিডিপি সদস্য মোতায়েন থাকবে। এদের মধ্যে ৪ জন নারী ও ৬ জন পুরুষ সদস্য।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোটগ্রহণের দিন এবং এর আগে ২ দিন ও পরে ১ দিনসহ মোট ৪ দিন ভোটকেন্দ্রে নিয়োজিত থাকবে। তবে আনসার ও ভিডিপি ৫ দিনের জন্য নিয়োজিত থাকবে। নিয়োজিত সব বাহিনীর সদস্যরা ভোটের আগের দিন রাতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে ভোটকেন্দ্রে অবস্থান করবে।

উল্লেখ্য, ঢাকা উত্তর সিটিতে ২৭টি এবং দক্ষিণে ২৫টি থানা রয়েছে। এর মধ্যে উত্তরে ১৮টি সংরক্ষিত ওয়ার্ড, ৫৪টি সাধারণ ওয়ার্ড এবং ১ হাজার ৩১৮টি ভোটকেন্দ্র রয়েছে। আর দক্ষিণে ২৫টি সংরক্ষিত ওয়ার্ড, ৭৫টি সাধারণ ওয়ার্ড এবং ১ হাজার ১৫০টি ভোটকেন্দ্র রয়েছে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি ঢাকা দুই সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ওইদিন সনাতন ধর্মালম্বীদের পূজা থাকায় ভোটগ্রহণ পিছিয়ে ১ ফেব্রুয়ারি করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ