মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু চিকিৎসকদের বিসিএসে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সুপারিশ তেল, গ্যাস, সার, বিদ্যুতে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন ৪ এমপি সৎ ও আদর্শবান ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করুন: পীর সাহেব চরমোনাই ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১

আইসিইউতে আল্লামা আযহার আলী আনোয়ার শাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
কিশোরগঞ্জ প্রতিনিধি

দেশের প্রখ্যাত আলেম শিক্ষাবিদ আল্লামা আযহার আলী আনোয়ার শাহ অসুস্থ হয়ে রাজধানীর ধানমণ্ডির শঙ্করের ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হঠাৎ করেই দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা এ আলেমের শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার (২৫ জানুয়ারি) তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে ডা. তাহসিন সালামের তত্বাবধায়নে চিকিৎসাধীন আছেন।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে আল্লামা আযহার আলী আনোয়ার শাহর মেয়ে জামাতা মাওলানা জালালুল ইসলাম আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পেশার, জ্বর, ডায়বেটিস ও ইনফেকশনজনিত বিভিন্ন রোগের কারণে হঠাৎ করে আল্লামা আযহার আলী আনোয়ার শাহর শারীরিক অবস্থার অবনতি ঘটে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তার শরীরের ব্লাডসেল স্থিতিশীল রয়েছে।

আল্লামা আযহার আলী আনোয়ার শাহ কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সদস্য, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া’র (বেফাক) সহ-সভাপতি, আল-জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ-এর মুহতামিম। তার দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ