মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু চিকিৎসকদের বিসিএসে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সুপারিশ তেল, গ্যাস, সার, বিদ্যুতে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন ৪ এমপি সৎ ও আদর্শবান ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করুন: পীর সাহেব চরমোনাই ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১

কুয়েত কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তাকরিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুয়েত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২০ এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন হাফেজ সালেহ আহমদ তাকরিম। তিনি মিরপুরের হরিরামপুরে অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার ছাত্র।

সূত্রমতে জানা যায়, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের অধীনে বাছাই পরীক্ষায় অংশ নিয়ে তিনি কাতার যাওয়ার টিকিট লাভ করেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত বাছাইপর্বের পরীক্ষায় দেশের শীর্ষস্থানীয় মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেন। সেখান থেকে চূড়ান্ত বাছাইয়ের জন্য ৪ জনকে নির্বাচন করা হয়।

নির্বাচিত চারজনের দুজনই মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার ছাত্র। তন্মধ্যে প্রথম স্থান অধিকারী হাফেজ সালেহ আহমদ তাকরিম কোরআনে কারিম হিফজ করে এখন শুনাচ্ছেন।

অন্যজন হাফেজ ফজলে রাব্বি। তিনি হিফজ শেষ করে কিতাব বিভাগে পড়ছেন। হাফেজ ফজলে রাব্বি ২০১৯ সালে মিসরে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

২০১৪ সালের শেষের দিকে যাত্রা শুরু করে মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকা। প্রতিষ্ঠার পর থেকে অত্যন্ত সুনামের সঙ্গে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। এ পর্যন্ত প্রায় ৩০ জন ছাত্র ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের তত্ত্বাবধানে আয়োজিত বিভিন্ন আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে বাছাইপর্বে উত্তীর্ণ হয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।

২০১৯ সালে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা দুবাইয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন হাফেজ মুয়াজ মাহমুদ। ২০১৭ সালে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা তুরস্কের জন্য নির্বাচিত হন হাফেজ মাহমুদুল হাসান।

এছাড়া বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল ও সংস্থার উদ্যোগে আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে একাধিক স্বর্ণপদক, সম্মাননা, সনদপত্র, নগদ অর্থ ও উপহার সামগ্রী লাভ করেন এ মাদরাসার ছাত্ররা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ