মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু চিকিৎসকদের বিসিএসে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সুপারিশ তেল, গ্যাস, সার, বিদ্যুতে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন ৪ এমপি সৎ ও আদর্শবান ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করুন: পীর সাহেব চরমোনাই ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১

কাশ্মীরে ৩৭০ ধারায় ব্যবসায়িক ক্ষতি ১৮০০০ কোটি টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত বছরের ৫ আগস্ট ভারত অধিকৃত জম্মু ও কাশ্মির থেকে ৩৭০ ধারা বাতিলের পর থেকে কড়া নিরাপত্তার চাদরে মোড়া ছিল উপত্যকা৷ আর সেই কারণে আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত সেখানে ব্যবসার ক্ষতি হয়েছে ১৮ হাজার কোটি টাকা৷ স্থানীয় বণিক সমিতির বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

জানা যায়, ভারতের কেন্দ্রীয় সরকার নিষেধাজ্ঞা ধীরে ধীরে শিথিল করতে শুরু করেছে। মনে করা হচ্ছে, থমকে যাওয়া অর্থনীতির গতি ফেরানোর জন্য এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেইসঙ্গে জনসংযোগের কাজেও নেমেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।

কাশ্মীর চেম্বার অব কমার্সের বরাতে খবরে বলা হয়েছে, গত ৫ আগস্টের পর জম্মু ও কাশ্মীর থেকে পর্যটকদের সরিয়ে নিয়ে যায় সরকার। তার পর থেকেই শুরু হয় অচলাবস্থা। এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি কাশ্মীরের পরিস্থিতি। আপেল ব্যবসা বন্ধ। এ ছাড়াও ইন্টারনেট বন্ধ থাকার প্রভাব পড়েছে পড়াশোনার ওপরেও। ব্যবসা-বাণিজ্যে ক্ষয়ক্ষতি হয়েছে।

কাশ্মীর চেম্বারের হিসাব অনুযায়ী, সব থেকে ক্ষতি হয়েছে পর্যটন, পরিবহন, আবাসন ও ফলের ব্যবসায়। ৫ আগস্ট থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত কাশ্মিরের দশ জেলাতে ব্যবসার ক্ষতি হয়েছে ১৭ হাজার ৮০০ কোটি টাকা।

খবরে বলা হয়েছে, কাশ্মীরের পরিস্থিতি দেখে এসেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সেখানকার তিন জন প্রাক্তন মুখ্যমন্ত্রী গৃহবন্দি থাকলেও কেন্দ্রীয় সরকার বার বার বোঝানোর চেষ্টা করেছে, ঠিক রয়েছে পরিস্থিতি। যদিও হিসাব অনুযায়ী দেখা গেছে, উল্লেখযোগ্য হারে কমে গেছে পর্যটক সংখ্যা। পাশাপাশি প্রভাব পড়েছে রফতানিতেও।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ