রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় ছাত্র জমিয়তের নিন্দা, দ্রুত বিচারের দাবি ছাত্র মজলিসের নতুন সভাপতি জাকারিয়া, সেক্রেটারি ইসমাঈল অপ্রতিমের খুনিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জমিয়ত বিশ্বজয়ী হাফেজদের দেওয়া পুরস্কার নিয়ে কেন প্রতিবাদে সরব ইসলামি দলগুলো লালবাগ জোনে হেফাজতে ইসলামের পরামর্শ সভা অনুষ্ঠিত ফেনীর প্রবীণ আলেম আল্লামা সাইফুদ্দীন কাসেমী অসুস্থ, দোয়া কামনা মুক্তির স্বাদ

পাকিস্তান সফরে আসছেন ট্রাম্প, জানালেন পাক পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দাভোসে পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খানের সঙ্গে এক বৈঠকে পাকিস্তান সফরের আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি আজ বুধবার এ কথা বলেন। খবর দ্য ডন-এর।

কোরেশি বলেন, দাভোসে ট্রাম্প এবং ইমরান খানের বৈঠকে দ্বিপাক্ষিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। ট্রাম্পের সঙ্গে খানের এ মিটিংয়ে তিনি নিজেও উপস্থিত ছিলেন।

কাশ্মীর ইস্যু নিয়ে আলোচনাকালে ট্রাম্প জানান, ভারত এবং পাকিস্তান, দুই দেশের সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখতে চান তিনি এবং কাশ্মীর ইস্যুতে তিনি মধ্যস্থতাকারী হতে চান।

তিনি বলেন, আমি মনে করি, জরুরি ভিত্তিতে কাশ্মীর সমস্যার সমাধান হওয়া দরকার। প্রথম সুযোগেই আমি ভারত সরকারের সাথে এ বিষয়ে কথা বলতে চাইব।

এদিকে, দাভোসে বৈঠকের পর ইমরান বলেন, কাশ্মীর ইস্যুটি খুবই বড় ও গুরুত্বপূর্ণ। আমাদের জন্য ভারত একটা বিরাট বিষয়। অবশ্যই আমরা সবসময় আশা রাখি যে সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র একটা বড় ভূমিকা পালন করতে পারে, যেটা আর কোনও দেশ পারবে না।

-ওএএ/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ