মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
তেল, গ্যাস, সার, বিদ্যুতে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন ৪ এমপি সৎ ও আদর্শবান ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করুন: পীর সাহেব চরমোনাই ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১ মধ্যরাতের মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

উখিয়ায় বাজারের আগুন নিয়ন্ত্রণে, ৫০ দোকান পুড়ে ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলামঃ কক্সবাজারের উখিয়া উপজেলায় বাজারে আগুনে প্রায় ৫০ দোকান পুড়ে ছাই হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের মরিচ্যা পাতাবাড়ি বাজারে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

খবর পেয়ে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে জনতার সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। এতে প্রায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা।

হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের (ইউপি) পাতাবাড়ি এলাকার সদস্য মোহাম্মদ বাদশা মেম্বার জানান, মরিচ্যা পাতাবাড়ি বাজারে পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণ মিলে প্রায় দুই শতাধিক দোকান রয়েছে। উত্তরাংশে রয়েছে প্রায় অর্ধশতাধিক দোকান।

মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে সোখানেই হঠাৎ আগুন লাগে।

মার্কেট মালিক মোর্শেদুল আলম চৌধুরী টিটু জানান, রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের মরিচ্যা পাতাবাড়ি বাজারে আগুন লাগে। এসময় মার্কেটে বিস্ফোরিত হয় গ্যাসের সিলিন্ডারও। তাই জনগণ চেষ্টা করেও শুরুতে আগুন নেভাতে গিয়েও পিছু হটে।

প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে জনতার সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকল বাহিনী।

উখিয়া থানার ওসি আবুল মনসুর জানান, আগুনে কয়েকটি দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের সময় গ্যাস সিলিন্ডারও বিস্ফোরিত হয়েছে বলে জানান স্থানীয়রা।

স্থানীয়দের সহায়তায় প্রায় ২ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ