মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
তেল, গ্যাস, সার, বিদ্যুতে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন ৪ এমপি সৎ ও আদর্শবান ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করুন: পীর সাহেব চরমোনাই ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১ মধ্যরাতের মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

ঢাকা দক্ষিণে হাতপাখার মেয়র প্রার্থীর ২৯ দফা ইশতেহারে যা আছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাসযোগ্য নগরী গড়ে তুলতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়রপ্রার্থী আবদুর রহমান ২৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। সোমবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে দলীয় নেতারা বলেন, নগরভবনের দুর্নীতি, টেন্ডারবাজি, অপরিকল্পিত কর্মকাণ্ড ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ক্ষমতাসীন দলের অশুভ প্রভাব-প্রতিপত্তি চলে। এ কারণে উন্নয়নমূলক কর্মকাণ্ড টেকসই হয় না।

তারা বলেন, সিটি কর্পোরেশন এখন একটি অশুভ কায়েমী স্বার্থবাদী গোষ্ঠীর সিন্ডিকেটে পরিণত হয়েছে। তা না হলে ঐতিহ্যবাহী ঢাকা সিটির এ করুন দশা হতে পারে না। এ সিন্ডিকেটের কারণেই ঢাকা সিটি এখন বিশ্বের অন্যতম মানব বসবাসের অনুপযোগী সিটিতে পরিণত হয়েছে।

তারা আরও বলেন, বিশ্বের অন্যান্য সিটির তুলনায় ঢাকা সিটির পরিবেশ দূষণের সূচক অনেক ঊর্ধ্বে। ঐতিহ্যবাহী-গৌরবময় ঢাকা এখন অনেকাংশে বসবাসের অনুপযোগী।

যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, মাওলানা আহমদ আবদুল কাইযূম, দক্ষিণ নির্বাচন সমন্বয়কারী আব্দুল আউয়াল মজুমদার, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলান দেলাওয়ার হোসাইন সাকী, শ্রমিকনেতা হারুন অর রশিদ, ছাত্রনেতা মুহা. আব্দুল জলিল, মুফতী মোস্তফা কামাল, আলহাজ্ব জাহাঙ্গীর আলম, মুহিব কাসেমী, মুফতী ছিদ্দিকুর রহমান প্রমুখ।

[caption id="attachment_175956" align="aligncenter" width="300"] বই কিনতে ক্লিক করুন[/caption]

২৯ দফা ইশতেহারের মধ্যে রয়েছে-

১. সিটি কর্পোরেশনের সব ক্ষেত্রে দুর্নীতির মূলোৎপাটন কর্মসূচি গ্রহণ ২. ভেজালমুক্ত খাদ্য, বিশুদ্ধ পানি সরবরাহ ও ইনসাফপূর্ণ বাজার নিয়ন্ত্রণ ৩. নগর উন্নয়ন বিষয়ে বিশেষজ্ঞ কমিটি গঠন ৪. ‘ইউটিলিটি সার্ভিস’ তথা নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ ৫. জনজীবনকে শঙ্কামুক্ত ও নিরাপদ রাখার ব্যবস্থা গ্রহণ ৬. শ্রমিকের প্রকৃত মর্যাদা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা ৭. নারীর মর্যাদা সমুন্নত রাখার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা ৮. গরিব-দুঃখী অসহায় ব্যক্তিদের জন্য সুদমুক্ত ঋণ প্রদান ৯. যানজট নিরসন করে কার্যকর পদক্ষেপ গ্রহণ ১০. সংখ্যালঘুদের সার্বিক অধিকার নিশ্চিতকরণ ১১. ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রীতি প্রতিষ্ঠা করা ১২. ডিএসসিসির স্বার্থ ও আমানত রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব প্রদান ১৩. ব্যবসায়িক কর্মকাণ্ড গতিশীল ও নিরাপদ রাখার ব্যবস্থা গ্রহণ ১৪. মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় যথাযথ ব্যবস্থা গ্রহণ ১৫. ক্রীড়া ও সংস্কৃতির বিকাশে বিশেষ পদক্ষেপ গ্রহণ ১৬. ‘ক্লিন ঢাকা গ্রিন ঢাকা’ কর্মসূচি গ্রহণসহ ২৯ দফা ইশতেহার।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ