সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

পোস্টার ছেঁড়া ছোটলোকি কাজ: ইশরাক হোসেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ভোটে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী ইশরাক হোসেন বলেছেন, পোস্টার ছেঁড়া একটি ছোটলোকি কাজ। পোস্টার ছেঁড়ার মাধ্যমে আমাদেরকে জনগণের মন থেকে মুছে ফেলতে পারবে না। আমরা গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে এ নির্বাচনে অংশগ্রহণ করেছি। এই নির্বাচনে জয়লাভ করার জন্য রাজনৈতিক দল হিসেবে আমাদের যা যা করণীয় আমরা তাই করবো।

আজ রোববার সকালে শান্তিনগর মোড় এলাকায় ও হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের সামনে মেয়র প্রার্থী ইশরাক হোসেন ও কাউন্সিলর প্রার্থী আশরাফুল ইসলামের পোস্টার ছেঁড়া অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। এসময় পোস্টার ছেঁড়ার বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, বিরোধীদলের প্রার্থীর পোস্টার ছেঁড়া ও তাদের নির্বাচনী প্রচারণায় বাধা তৈরি করার মাধ্যমে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘন করছেন।

এ বিষয়ে আমরা নির্বাচন কমিশনকে কাছে অবহিত করলেও তারা কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছেন না। আমি আশা করবো, একটি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার স্বার্থে গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে নির্বাচন কমিশন বিষয়গুলো দেখবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ