মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
তেল, গ্যাস, সার, বিদ্যুতে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন ৪ এমপি সৎ ও আদর্শবান ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করুন: পীর সাহেব চরমোনাই ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১ মধ্যরাতের মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

নামাজরত মুসল্লিদের ওপর ইসরায়েলি পুলিশের হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জেরুজালেমের আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইহুদি রাষ্ট্র ইসরায়েল। এতে অনেকে আহত হয়েছেন।

গতকাল শুক্রবার ভোরে নামাজ আদায়ের সময় হামলা চালায় ইসরায়েলি পুলিশ।

বার্তা সংস্থা আনাদলু এজেন্সি’র প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলকে প্রত্যাখান এবং তাদের প্রতি ক্ষোভ প্রকাশে আজ সকালে হাজার হাজার ফিলিস্তিনি আল-আকসা মসজিদে নামাজ আদায় করতে আসেন। নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মুসল্লিরা 'আল্লাহু আকবর' স্লোগান দিলে মসজিদের বাইরে অবস্থান নেয়া ইসরায়েলি পুলিশের একটি বিশাল দল মসজিদে প্রবেশ করে। সেখানে উপস্থিত মুসল্লিদের মারধর করে পুলিশ। এ ঘটনায় অনেকে আহত হয়েছেন।

ইসরায়েলি পুলিশ জানায়, মন্দির মাউন্টে নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তারা বিক্ষোভ মিছিল করেছিলেন। এ সময় তারা জাতীয় স্লোগান দিয়ে আইন লঙ্ঘন করলে পুলিশ বাহিনী মন্দির মাউন্টে আদেশ লঙ্ঘনকারীদের ছত্রভঙ্গ করে।

উল্লেখ্য, ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে পূর্ব জেরুজালেম দখল করেছিল ইসরায়েল। এরপর ১৯৮০ সালে আন্তর্জাতিক সম্প্রদায়কে উপেক্ষা করে এটিকে স্ব-ঘোষিত ইহুদি রাষ্ট্রের 'চিরন্তন ও অবিভক্ত' রাজধানী হিসাবে ঘোষণা করে তারা।

আল-আকসা মসজিদ মুসলিম বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান। তবে এই অঞ্চলটিকে ইহুদিদের পবিত্র স্থান 'মন্দিরের উপত্যকা' বলে দাবি করে আসছে ইসরায়েল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ