মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
তেল, গ্যাস, সার, বিদ্যুতে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন ৪ এমপি সৎ ও আদর্শবান ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করুন: পীর সাহেব চরমোনাই ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১ মধ্যরাতের মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে আহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁদপু‌রের মেঘনা নদীতে দুই ল‌ঞ্চের মু‌খোমু‌খি সংঘর্ষ হয়ে আহত হয়েছে ৬ জন। এর মধ্যে ৪ জন‌কে চি‌কিৎসার জন্য চাঁদপুর না‌মিয়ে দেয়া হয়েছে।

গতকাল বৃহস্প‌তিবার রাত আনুমা‌নিক ১২টার দিকে চাঁদপুর জেলার মেঘনা নদীর আলুবাজার ও ইষানবালার মধ্যবর্তী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

যাত্রীরা জানান, ব‌রিশালের হিজলা থেকে রাত ৮টায় আওলাদ ৪ না‌মের এক‌টি লঞ্চ ঢাকার উদ্দেশে যাত্রা করে। অপর‌দিকে ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডা‌রিয়ার উদ্দেশে যাত্রা করে টিপু ১২ নামক আরেক‌টি লঞ্চ। আলুবাজার ও ইষানবালা এলাকার মধ্যবর্তী স্থানে পৌঁছালে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আওলাদ ৪ লঞ্চটি ক্ষ‌তিগ্রস্থ হয়। ওই লঞ্চের ৬ জন যাত্রী আহত হন।

এর মধ্যে ৪ জনকে রাত পৌনে ১টার দিকে চাঁদপুর চি‌কিৎসার জন্য না‌মিয়ে দেয়া হয় বলে জানান ওই লঞ্চের এক যাত্রী।

অপর‌দিকে টিপু ১২ ল‌ঞ্চের ব‌রিশালের সুপারভাইজার লিটু দাস জানান, টিপু ১২ ল‌ঞ্চের সুকানের চেইন ছিড়ে যাওয়ায় সেটা মেরামত করা হ‌চ্ছি‌লো, বিপরীত দিক থে‌কে আওলাদ ৪ চলে আসলে দূর্ঘটনা ঘটে। টিপু ১২ এর কো‌নো ক্ষয়ক্ষ‌তি হয়‌নি বলে জানান তি‌নি।

উল্লেখ্য, রোববার গভীর রাতে মেঘনা নদীতে কীর্তণখোলা ১০ ও ফারহান ৯ লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় দুই যাত্রী নিহত হন। ফারহান ৯ লঞ্চ‌টি ও টিপু ১২ একই কোম্পানীর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ