মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
তেল, গ্যাস, সার, বিদ্যুতে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন ৪ এমপি সৎ ও আদর্শবান ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করুন: পীর সাহেব চরমোনাই ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১ মধ্যরাতের মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

গণসংযোগ থেকে বিএনপি নেতা মীর নেওয়াজ গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির নির্বাহী কমিটির যুব বিষয়ক সহসম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজকে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণাকালে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার সন্ধ্যায় লালবাগ এলাকায় বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের প্রচারণাকালে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণায় অংশ নেন ঢাকা কলেজের সাবেক ভিপি নেওয়াজ আলী। সারাদিন রাজধানীর বিভিন্ন এলাকায় মেয়র প্রার্থীর সঙ্গে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন তিনি।

নির্বাচনী প্রচারণার বহর লালবাগ এলাকায় গেলে এক পর্যায়ে সন্ধ্যা ৭টার দিকে লালবাগ কেল্লার গেটের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। নেওয়াজ আলীর ভাই ও বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু এ কথা জানান।

নেওয়াজ আলী ঢাকা দক্ষিণের ২৩ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মীর আশরাফ আলী আজমের ভাই। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেওয়াজ আলীর মুক্তি দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী এবং মেয়রপ্রার্থী ইশরাক হোসেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ