মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১ মধ্যরাতের মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’ আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের সময় জানালো ইরান দেশে নিবন্ধিত মোবাইল সিম ৩২ কোটি ৮২ লাখ: তথ্যপ্রযুক্তি মন্ত্রী আস্থাহীনতায় বিপাকে, ১০ হাজার কোটি তারল্য সহায়তা চায় ইসলামী ব্যাংক

ট্রেন দুর্ঘটনা থেকে বাঁচতে বসানো হবে সিসি ক্যামেরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ট্রেন দুর্ঘটনা রোধে লোকোমোটিভ সিসি ক্যামেরা স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

গতকাল রোববার রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অষ্টম বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এ. বি. এম ফজলে করিম চৌধুরী। উপস্থিত ছিলেন কমিটির সদস্য মো. নূরুল ইসলাম সুজন, মো. শফিকুল আজম খাঁন, মো. সাইফুজ্জামান, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ ও নাদিরা ইয়াসমিন জলি।

সূত্রমতে জানা যায়, রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় আর্থিক ক্ষতির পাশাপাশি দুর্ঘটনা বাড়ছে। গত ছয় মাসে রেলের ১৭৫ দশমিক ২০ একর জমি দখলমুক্ত করা হয়েছে। উচ্ছেদ অভিযান আরও জোরদার করতে হবে।

বৈঠকে সিদ্ধান্ত হয়, দুর্ঘটনা রোধে রোলিং স্টক অপারেশন উন্নয়ন প্রকল্পের আওতায় ৪০টি ব্রডগেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভের ইঞ্জিন ক্যাবে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।

এছাড়া বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের ছয়টি ও পূর্বাঞ্চলের চারটি জরাজীর্ণ হাসপাতালের উন্নয়ন, চট্টগ্রাম সিআরবি এলাকায় বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন ও এলাকার সৌন্দর্য বৃদ্ধি, রেলওয়ে পশ্চিমাঞ্চলের পাঁচটি ও পূর্বাঞ্চলের পাঁচটি মাধ্যমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন উন্নয়ন বিষয়ে আলোচনা হয় বৈঠকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ