মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১ মধ্যরাতের মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’ আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের সময় জানালো ইরান দেশে নিবন্ধিত মোবাইল সিম ৩২ কোটি ৮২ লাখ: তথ্যপ্রযুক্তি মন্ত্রী আস্থাহীনতায় বিপাকে, ১০ হাজার কোটি তারল্য সহায়তা চায় ইসলামী ব্যাংক

মুন্সীগঞ্জ থেকে বিএনপির নিখোঁজ কাউন্সিলর প্রার্থী উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ৪৩ নম্বর ওয়ার্ডের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ফয়েজকে অপহরণের একদিন পর উদ্ধার করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) তাকে মুন্সীগঞ্জের আলু খেতে অজ্ঞান অবস্থায় পড়ে থাকা অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে।

ঢাকা সিটি দক্ষিণে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের প্রেস সেক্রেটারি খুরশীদ আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ।

খুরশীদ আলম বলেন, সোমবার ফয়েজকে সিরাজদীখানের একটি আলু খেতে পাওয়া যায়। কৃষকরা তাকে অজ্ঞান অবস্থায় সেখান থেকে উদ্ধার করেন। ঠিকানা জানতে পেরে গাড়িতে করে ঢাকায় এনে তাকে ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। ফয়েজ হাসপাতালের ১১৮ নম্বর কক্ষে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার রাতে ফয়েজকে দেখতে হাসপাতালে যান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন

এর আগে রোববার (৫ জানুয়ারি) সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যাওয়ার পথে তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ করেন মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ