মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১ মধ্যরাতের মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’ আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের সময় জানালো ইরান দেশে নিবন্ধিত মোবাইল সিম ৩২ কোটি ৮২ লাখ: তথ্যপ্রযুক্তি মন্ত্রী আস্থাহীনতায় বিপাকে, ১০ হাজার কোটি তারল্য সহায়তা চায় ইসলামী ব্যাংক

'জাতির এ দুর্দিনে সাহাবায়ে কেরামের অনুসরণের বিকল্প নেই'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মু. আতাউর রহমান আলমপুরী
সোনাইমুড়ী থেকে

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরী বলেন, জাতির এ দুর্দিনে সাহাবায়ে কেরামের অনুসরণের বিকল্প নেই।

তিনি বলেন, ইসলামী হুকুমত ও সাহাবায়ে কেরামের আদর্শ বাস্তবায়ন ছাড়া কোনো ভূখণ্ডে মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়, এমনকি ইসলামী হুকুমত ও সাহাবিদের অনুসরণ না থাকলে মুসলিম রাষ্ট্রের নিরাপত্তাও হুমকির মধ্যে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

৬ জানুয়ারি সোমবার মারকাযুস সাহাবা বাংলাদেশ নোয়াখালী জেলার উদ্যোগে সোনাইমুড়ি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক শানে সাহাবা সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সকলকে দীন প্রতিষ্ঠার সংগ্রামে মনোনিবেশ করার আহ্বান জানিয়ে আল্লামা বাবুনগরী আরও বলেন, সাহাবিওয়ালা জীবন গঠন করতে হবে, তাদের জীবন থেকে শিক্ষা অর্জন করতে হবে, নিজেদের মোধ্যে ত্যাগ ও কুরবানির অনুপম দৃষ্টান্ত স্থাপন করতে হবে।  আদর্শিক, আধ্যাত্মিক ও সামাজিক গুণাবলী অর্জন করার পাশাপাশি নীতি নৈতিকতাও অর্জন করতে হবে।

মারকাযুস সাহাবা বাংলাদেশের কেন্দ্রীয় আমীর মুফতি শামীম আল-আরকামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ভারতের দারুল উলুম দেওবন্দ মাদরাসার নাযেমে দারুল ইকামা আল্লামা মনিরউদ্দীন উসমানী নকশবন্দী।

আরও বক্তব্য দেন, আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ, মাওলানা শরীফউল্লাহ তারেকি, মাওলানা মুফতি আবু তাহের আল মাদানি, মাওলানা সানাউল্লাহ নুরী মাহমুদি প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ