মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’ মিরপুরে আবার বাসে আগুন আলেম-শিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তা ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ

২০১৯ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৪,৩৫৬: নিসচা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০১৯ সালে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৪,৩৫৬ জন নিহত এবং ৫ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।

এ বছর ট্রেন দুর্ঘটনায় আরো ১৯৮ জন নিহত হয়েছেন। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গঠিত সামাজিক আন্দোলন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) এর এক পরিসংখ্যানে এসব তথ্য উঠে এসেছে।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে ২০১৯ সালে সড়ক ‍দুর্ঘটনার ওপর একটি প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিসংখ্যানের বিভিন্ন তথ্য তুলে ধরেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

ছয়টি জাতীয় দৈনিক, অনলাইন পোর্টাল, টেলিভিশন চ্যানেল এবং 'নিরাপদ সড়ক চাই’ শাখায় প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে প্রতিবেদনটি সংকলিত করা হয়। গত বছর অন্তত ৪,৭০২টি সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ