শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের

সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের উদ্যোগে ‘ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স’ কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের উদ্যোগে ‘ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স’ শীর্ষক ছয় মাসব্যাপী এক সার্টিফিকেট কোর্স শুরু হতে যাচ্ছে।

ছয় মাসব্যাপী এ কোর্সটি আগামী ১ ফেব্রুয়ারি (শনিবার) থেকে শুরু হওয়ার কথা রয়েছে। সপ্তাহে ২ দিন করে সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের ডিজিটাল ও শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। কোর্সে বাংলাদেশ ব্যাংক, BIBM ও ইসলামী ব্যাংকসমূহের নির্বাহীগণ, শরীয়াহ্ স্কলার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ পাঠদান করবেন।

সীমিত সংখ্যক আসনের এ কোর্সের ফি ২০,০০০/- (বিশ হাজার) টাকা। কোর্সের ভর্তিফরম সংগ্রহ ও জমা দেয়ার শেষ তারিখ ২০ জানুয়ারি (সোমবার)।আগ্রহীদেরকে নিম্নলিখিত ঠিকানা ও ফোন নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো-  ওরিয়েন্টাল ট্রেড সেন্টার (লেভেল-৯)। ৬৯/১, পুরানা পল্টন লাইন। ভিআইপি রোড, কাকরাইল, ঢাকা-১০০০। ফোন : ৪৮৩২২৬৫২-৫৪। মোবাইল : ০১৯৪৮-৩৪১৯১১। E-mail : csbibinfo@yahoo.com, Website : www.csbib.com

উল্লেখ্য, এই কোর্সটি ইসলামিক ব্যাংকিং ও ফাইন্যান্স ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গঠনে সহায়ক। কোর্সে ভর্তির যোগ্যতা কমপক্ষে স্নাতক/ফাযিল/কওমী সমমানের ডিগ্রি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ