মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
মধ্যরাতের মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’ আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের সময় জানালো ইরান দেশে নিবন্ধিত মোবাইল সিম ৩২ কোটি ৮২ লাখ: তথ্যপ্রযুক্তি মন্ত্রী আস্থাহীনতায় বিপাকে, ১০ হাজার কোটি তারল্য সহায়তা চায় ইসলামী ব্যাংক মাদ্রাসার কৃষি শিক্ষকদের বেতন স্কেল ও গ্রেড সংশোধন, পরিপত্র জারি বৈশ্বিক জাহাজ নির্মাণে বাংলাদেশের নতুন সম্ভাবনা ৮ লাখ ৩৯ হাজার কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব জামায়াতের জামিয়া নূরিয়ার হাজী সাহেব হুজুর গুরুতর অসুস্থ, দোয়া কামনা আসামে স্কুলের টিফিনে গরুর মাংস নিয়ে বিতর্ক, ৫ মুসলিম শিক্ষার্থীর বহিষ্কার ঝুঁকি

সিটি করপোরেশন নির্বাচনে সুষ্ঠু ভোটের প্রতিশ্রুতি দিলেন কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে সুষ্ঠু ভোটের প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা, পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা-২০১৯ এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ প্রতিশ্রুতি দেন।

এ সময় ঢাকা সিটি নির্বাচনে বিএনপিকে স্বাগত জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, ঢাকা সিটি নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠু হবে। গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটাই করতে চান। সিটি করপোরেশন নির্বাচনে কেউ হেরে গেলে আকাশ ভেঙে পড়বে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা সুন্দর একটা ইলেকশন দিতে চাই। আমরা ইলেকশন কমিশনকে নির্বাচন অনুষ্ঠানে স্বাধীন ভূমিকা পালনে সর্বাত্মক সহযোগিতা করব।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ