মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’ মিরপুরে আবার বাসে আগুন আলেম-শিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তা ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ

ঢাকা সিটি নির্বাচনে অংশ নেবে বিএনপি: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করাপোরেশনসহ সব স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে জানিয়ে, ইভিএম পদ্ধতি বাতিলের দাবি করেছে দলটি।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দুই সিটি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ২৬ ডিসেম্বর, ২৭ ডিসেম্বর জমা ও ২৮ ডিসেম্বর বাছাইয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে বলেও জানান বিএনপি মহাসচিব।

তিনি আরো বলেন, সরকারি দলকে জেতানোর জন্যই তাড়াহুড়ো করে এ নির্বাচনের ঘোষণা দেয়া হয়েছে। ভোটের ফলাফলে প্রভাব ফেলার মত যতেষ্ঠ উপাদান ইভিএমে রয়েছে। আমরা ইভিএম বিরোধী। তবে বিএনপি নির্বাচনে অংশ নেবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ