মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
১৫ আগস্ট জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান ২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট

বিশ্বে ক্ষমতাধর নারীদের মধ্যে শেখ হাসিনা ২৯তম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রভিত্তিক ফোর্বস ম্যাগাজিনের তালিকায় বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান ২৯তম।

গতকাল বৃহস্পতিবার তালিকাটি প্রকাশ করেছে ফোর্বস। জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ফোর্বসের ২০১৯ সালের বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকায় শীর্ষে রয়েছেন।

তালিকা অনুযায়ি দ্বিতীয় অবস্থানে রয়েছেন ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রধান ক্রিশ্চিন ল্যাগার্দে, তৃতীয় অবস্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।

ম্যাগাজিনটি ২০১৯ সালে সরকার,ব্যবসায়ী, মানবকল্যাণও গণমাধ্যমে নের্তৃত্বদানকারী প্রভাবশালী ১শ’ জনের তালিকা প্রকাশ করে।

এ ম্যাগাজিন জানিয়েছে, শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে দীর্ঘস্থায়ী দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী। বর্তমানে তিনি চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন।

শেখ হাসিনা সম্পর্কে সাময়িকীটি লিখেছে, বাংলাদেশের সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা।

যিনি বর্তমানে চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। ফোর্বস বলেছে, তার দল বাংলাদেশ আওয়ামী লীগ সংসদের ৩০০ আসনের মধ্যে ২৮৮ আসনে বিজয়ী হয়েছেন।

আরও বলা হয়, বর্তমান মেয়াদে শেখ হাসিনা খাদ্য নিরাপত্তা, শিক্ষা এবং স্বাস্থ্য খাতে অধিক গুরুত্ব দিয়েছেন। শেখ হাসিনা বাংলাদেশে গণতন্ত্র শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ