মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭


কেরানীগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ড, মৃতের সংখ্যা বেড়ে ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার কেরানীগঞ্জের চুনকুটিয়ায় প্লাস্টিকের থালা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ‘প্রাইম প্লেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ নামের ওই কারখানায় আগুন দ্রুতগতিতে ছড়িয়ে পড়লে শ্রমিকরা তাৎক্ষণিক বের হতে পারেননি। আগুনে এ পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে।

আহত আহত ২৫ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অনেকের শ্বাসনালি পুড়ে গেছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন।

বুধবার বিকেল ৪টায় হিজলতলায় প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লি. কারখানায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের অন্তত ১২টি ইউনিট একযোগে চেষ্টা চালিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ