সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
২৮ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি বিরোধী দলকে গঠনমূলক সমালোচনার আহ্বান এমপি জালাল উদ্দিনের নেপালে ভয়াবহ তুষারধস: নিখোঁজ ১৪, ২ লাশ উদ্ধার ৩২ মিলিয়ন ডলারে হারামাইন ডটকম অধিগ্রহণ করল হারামাইন রেকর্ডিংহেমস নিজের জীবনের সাফল্যের রহস্য জানালেন মুফতি শামায়েল নদভী ১০ অক্টোবর ঝালকাঠিতে খতমে নবুওয়াত সম্মেলন,  প্রস্তুতি সভা ভারতে প্রাচীন মসজিদ রক্ষায় রাজপথে নেমে এলেন হাজার হাজার মুসলিম বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ

নবীজিকে চিঠি লেখা প্রতিযোগিতার সময় শেষ হচ্ছে কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষ্যে শিশু-কিশোর ও তরুণদের মধ্যে সিরাতের চর্চা বৃদ্ধি করতে আওয়ার ইসলামের উদ্যোগে আয়োজিত ‘নবীজিকে চিঠি লিখে ঘুরে এসো মদিনায়’ প্রতিযোগিতা চিঠি জমাদানের শেষ সময় আগামীকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর)। 

শিশু-কিশোরদের মাঝে মহানবী সা. এর প্রেম ভালোবাসা জাগিয়ে তোলা, রাসুলে আরাবি সা.  এর চিন্তা চেতনা এবং মানবিক আদর্শ ছড়িয়ে দেয়ার জন্যই আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের আয়োজন ‘নবীজিকে চিঠি লিখে ঘুরে এসো মদিনায়’।

মেইল অথবা ডাকযোগে কিংবা হাতে হাতে চিঠি পৌঁছানো যাবে। শিশু শ্রেণী থেকে তাকমিল, কামিল, মাস্টার্স বা মাস্টার্স সমমান যে কোন ক্লাসে অধ্যায়নরত শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। চিঠি লিখতে হবে ১০০ থেকে ১০০০ শব্দের মধ্যে।

প্রতিযোগিতাটির টাইটেল স্পন্সরে রয়েছে তাবাসসুম টুরস এন্ড ট্রাভেলস। পুরস্কার সহযোগিতায় আরও রয়েছে মাকতাবাতুল আখতার, রকমারি ডটকম, মাদানী কুতুবখানা ও মাকতাবাতুল ইসলাম এবং সারফ ফার্মাসিউটিক্যাল ইউনানি বাংলদেশ লি.।

৩ জন বিচারক যাচাই বাছাই শেষে সেরা চিঠি নির্ধারণ করবেন। বিচারকদের মতামতই চূড়ান্ত বলে বিবেচিত হবে। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। যাদের মধ্যে প্রথম পুরস্কার বিজয়ী পাবেন ওমরাহ পালনের সুযোগ। ২য় ও ৩য় বিজয়ী পাবেন একটি করে বাই সাইকেল। এছাড়াও নির্বাচিত আরও সাতজনের প্রত্যেকে পাবেন সৌজন্যে ১০০০ টাকা মূল্যের বই।

চিঠি পাঠানোর ঠিকানা: ইমেল: newsourislam24@gmail.com। অথবা পোস্ট অফিস বা সরাসরি হাতে পৌঁছাতে পারেন। ঠিকানা: ১২২/১ উত্তর মুগদা, (বাশার টাওয়ারের পেছনে) ঢাকা ১২১৩। ফোন যোগাযোগ: ০১৭১৯ ০২ ৬৯ ৮০, ০১৯১৭-৩৭ ৫২ ৯৯।

বিশেষ দ্রষ্টব্য: চিঠিতে নাম, পিতার নাম, ঠিকানা, শ্রেণি ও স্কুল/মাদরাসা, অভিভাবকের মোবাইল নম্বর দিতে যেনো ভুলে না যাই।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ