সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
২৮ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি বিরোধী দলকে গঠনমূলক সমালোচনার আহ্বান এমপি জালাল উদ্দিনের নেপালে ভয়াবহ তুষারধস: নিখোঁজ ১৪, ২ লাশ উদ্ধার ৩২ মিলিয়ন ডলারে হারামাইন ডটকম অধিগ্রহণ করল হারামাইন রেকর্ডিংহেমস নিজের জীবনের সাফল্যের রহস্য জানালেন মুফতি শামায়েল নদভী ১০ অক্টোবর ঝালকাঠিতে খতমে নবুওয়াত সম্মেলন,  প্রস্তুতি সভা ভারতে প্রাচীন মসজিদ রক্ষায় রাজপথে নেমে এলেন হাজার হাজার মুসলিম বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ

মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় চাচা নিহত, ভাতিজা আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের শ্রীনগরে মাওয়াগামী গাংচিল পরিবহনের একটি বাসের ধাক্কায় নিতাই কর (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার ভাতিজা সাগর কর (২২)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।

আজ শুক্রবার সকাল ৯টার দিকে মহাসড়কের কেয়টখীরা এলাকায় এই নিহতের ঘটনার ঘটেছে।

জানা যায়, নিহত নিতাই কর উপজেলার ছয়গাঁও গ্রামের ফলানী করের ছেলে এবং আহত সাগর কর (২২) একই গ্রামের সুধী করের ছেলে।

ঢাকা-মাওয়া মহাসড়কের হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুহা. শাহজাহান জানান, গাংচিল পরিবহনের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই পথচারীকে ধাক্কা দেয়। এতে আহত নিতাই করকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

এছাড়া গুরুতর আহত অবস্থায় সাগর করকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হতাহতরা সম্পর্কে চাচা-ভাতিজা। ঘাতক বাস ও নিহতের মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে আছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ