মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

জমে ওঠেছে খেলাফত যুব মজলিসের ১০ বছরপূর্তি সম্মেলনের প্রচারণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ৬ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের প্রতিষ্ঠার ১০ বছরপূর্তি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুই দুইবার তারিখ পেছানোর পর নতুন তারিখে এ সম্মেলন সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এতে মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের চেয়ারম্যান ও অভিভাবক শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমীরে বাংলাদেশ খেলাফত মজলিস, শায়খুল হাদীস মাওলানা ইসমাঈল নুরপুরী, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মহাসচিব, জামিয়া রাহমানিয়া আরাবিয়া সাত মসজিদ মাদরাসার মুহতামিম মাওলানা মাহফুজুল হক।

[caption id="" align="alignnone" width="720"]Image may contain: 5 people, including Murshid Shiddique and Ehsanul Haque, people standing দলটির কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের নেতৃত্বে আজ মুহাম্মাদপুর এলাকায় প্রচারপত্র বিলি করার চিত্র।[/caption]

সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এ সম্মেলন সফল ও শান্তিপূর্ণভাবে শেষ করতে দলের কেন্দ্রীয় কমিটির পাশাপাশি উপজেলা, পৌর, ইউনিয়ন  কমিটির নেতা-কর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছে। চলছে ব্যাপক প্রচার-প্রচারণা ও মিছিল-মিটিং।

সামাজিক মাধ্যমে ভরে গেছে সম্মেলনে আগত অতিথিদের নাম সম্বলিত ব্যানার ও পোস্টারে। যেভাবে প্রস্তুতি চলছে তাতে ধারণা করা হচ্ছে বিপুল মানুষের সমাগম হতে পারে সম্মেলনস্থলে।

এ প্রসঙ্গে দলটির কেন্দ্রীয় সভাপতি মাওলানা মামুনুল হক আওয়ার ইসলামকে বলেন, “আমরা আমাদের সামর্থ অনুযায়ী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। কেন্দ্রীয় প্রতিনিধি দল সারাদেশে সফর করেছেন, আমার নেতৃত্বেও রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী জেলার বিভিন্ন জায়গায় দাওয়াতি প্রচারণা চালানো হচ্ছে।”

“বিশেষকরে, এ সম্মেলনকে কেন্দ্র করে তরুণ ও যুব সমাজের মাঝে বিপুল উৎসাহ-উদ্দিপনা দেখা যাচ্ছে। আমরা আশা করছি, আগামী ৬ ডিসেম্বরের এ সম্মেলন একটি সমাবেশে পরিণত হবে।” যোগ করেন মাওলানা মামুনুল হক।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ