সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালে ভয়াবহ তুষারধস: নিখোঁজ ১৪, ২ লাশ উদ্ধার ৩২ মিলিয়ন ডলারে হারামাইন ডটকম অধিগ্রহণ করল হারামাইন রেকর্ডিংহেমস নিজের জীবনের সাফল্যের রহস্য জানালেন মুফতি শামায়েল নদভী ১০ অক্টোবর ঝালকাঠিতে খতমে নবুওয়াত সম্মেলন,  প্রস্তুতি সভা ভারতে প্রাচীন মসজিদ রক্ষায় রাজপথে নেমে এলেন হাজার হাজার মুসলিম বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা 

কানাইঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তের ১৩৩৫/১৭ নম্বর সাব পিলারের কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সলমান হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার ১ নম্বর লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বড়খেয়ড় গ্রামের আবুল হোসেনের ছেলে সলমান হোসেন (২২) বৃহস্পতিবার বিকেল ৫টায় সীমান্তের ওপারে ভারতীয় গরু আনতে যান। গরু নিয়ে ফিরে আসার সময় বিএসএফের গুলিতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

কানাইঘাটের ডোনা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হারুনুর রশিদ বলেন, সীমান্তের ওপার থেকে অবৈধভাবে গরু-মহিষ আনতে গিয়ে সলমান হোসেন নামের এক বাংলাদেশি যুবক বিএসএফের গুলিতে মারা গেছেন। তার বাড়ি ডোনা সীমান্ত এলাকার বড়খেয়ড় গ্রামে। সলমান হোসেনের মরদেহ আনতে বিজিবির একটি টিম ঘটনাস্থলে রয়েছেন বলে তিনি জানান।

এদিকে কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মুজির উদ্দিন জানান, কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপির সীমান্ত দিয়ে প্রতিদিন শত শত ভারতীয় গরু-মহিষ বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করছে। যার কারণে এলাকার রাস্তাঘাট জনসাধারণের চলাচলের অনুপযোগীয় হয়ে পড়েছে।

এছাড়াও বিএসএফ এবং ভারতীয় খাসিয়াদের গুলিতে গত ছয় মাসে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ