মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

আটকের আট ঘণ্টা পর ৩ জেলেকে ফেরত দিলো বিএসএফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহীর বাঘা ও চারঘাট এলাকা থেকে আটককৃত ৩ জেলেকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে পদ্মায় মাছ শিকার করতে গেলে তাদের আটক করা হয়। তবে বিকালে মীরগঞ্জ বিজিবি ক্যাম্পের সদস্যরা বিএসএফের সাথে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনেন।

আটককৃত তিন বাংলাদেশি জেলে হলো- বাঘা উপজেলার মীরগঞ্জ ভানুকর গ্রামের খলিলুর রহমানের ছেলে মোহাম্মদ বাবু (২২), চারঘাটের রাওথা গ্রামের ইয়াজ মণ্ডলের ছেলে এনামুল হক (৪৫) ও একই গ্রামের সাজদার রহমানের ছেলে হাসিবুল ইসলাম (৩৫)।

পদ্মায় মাছ শিকার করতে গিয়ে তারা ভারতীয় সীমান্তের মধ্যে মাছ ধরছিল বলে দাবি করেছে বিএসএফ।

আটককৃতদের পারিবার সূত্রে জানা গেছে, বাঘা ও চারঘাট সীমান্তের মীরগঞ্জ ও রাওথার পদ্মা নদীর মাঝামাঝি স্থানে মাছ ধরতে যায় তিন জেলে। এ সময় ভারতের মর্শিদাবাদ জেলার জলংগী থানার খাসমহল ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করে। পরে মীরগঞ্জ ক্যাম্পের বিজিবি ও খাসমহল ক্যাম্পের বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হয়। এ বৈঠকে আটককৃতদের বিকাল ৪টার দিকে বিজিবির হাতে তুলে দেয়া হয়।

মীরগঞ্জ বিজিবি ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার আবদুল মান্নান বলেন, বিএসএফ সকাল সাড়ে ৯টায় একটি ম্যাসেজ দেয়- ভারতের সীমান্তের মধ্যে অবৈধভাবে অনুপ্রবেশের কারণে ৩ বাংলাদেশি জেলেকে আটক করা হয়েছে। তারপর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিকালে ফিরিয়ে আনা হয়।

এ দিকে এ ঘটনার ৩ দিন আগে বাঘা উপজেলার মীরগঞ্জ ভানুকর গ্রামের তছির উদ্দিনের ছেলে এরাজুল ইসলাম ও মৃত মিনু মন্ডলের ছেলে সুমন আলীকে (২৩ নভেম্বর) শনিবার সকাল ১১ টার দিকে বাঘা উপজেলার সীমান্তের হরিরামপুর পদ্মা নদীর ২ নম্বর কলোনীর চরে কাশবন (খড়) কাটতে গেলে আটক করে ভারতের মুর্শিদাবাদ জেলার জলংগী থানার দয়ারামপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা।

এ প্রসঙ্গে সুবেদার আবদুল মান্নান বলেন বলেন, বাঘা উপজেলার মীরগঞ্জ বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান জানিয়ে চিঠি দেওয়া হয়েছিল। সে অনুযায়ী বিজিবি সকল প্রস্তুতি সম্পন্ন করে বিএসএফের প্রতিনিধি দলের জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু তারা মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ওই দুই শ্রমিকের বিষয়ে কোন সাড়া দেয়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ