সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালে ভয়াবহ তুষারধস: নিখোঁজ ১৪, ২ লাশ উদ্ধার ৩২ মিলিয়ন ডলারে হারামাইন ডটকম অধিগ্রহণ করল হারামাইন রেকর্ডিংহেমস নিজের জীবনের সাফল্যের রহস্য জানালেন মুফতি শামায়েল নদভী ১০ অক্টোবর ঝালকাঠিতে খতমে নবুওয়াত সম্মেলন,  প্রস্তুতি সভা ভারতে প্রাচীন মসজিদ রক্ষায় রাজপথে নেমে এলেন হাজার হাজার মুসলিম বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা 

হলি আর্টিজানের রায় কাল: সারাদেশে নিরাপত্তা জোরদার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বহুল আলোচিত গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলা মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল বুধবার। এ মামলার রায় ঘিরে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। রায়কে কেন্দ্র করে আদালত পাড়ায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ৮ টা থেকে সেখানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া রায়কে কেন্দ্র করে সারাদেশেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি গোয়েন্দারাও এ বিষয়ে কাজ করছে বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মীর রেজাউল আলম ও কৃষ্ণ পদ রায় আদালত পাড়া পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তারা আগামীকাল আদালতের বিশেষ নিরাপত্তা নিয়ে লালবাগ ডিভিশন ও আদালতের ডিসি প্রসিকিউশনকে বিভিন্ন দিক নির্দেশনা দেন।

২০১৬ সালে রাজধানীর হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় সন্ত্রাসীরা। অস্ত্রের মুখে বিদেশি অতিথিদের জিম্মি করে তারা ২২ জনকে হত্যা করে। দুই পুলিশ কর্মকর্তাকেও হত্যা করে তারা।

আড়াই বছর তদন্তের পর গত বছরের ২৩ জুলাই আদালতে চার্জশিট দেয় সিটিটিসি। প্রধান আসামিদের মধ্যে পুলিশের অভিযানে ১৩ জন নিহত হওয়ায় তাদের চার্জশিট থেকে বাদ দেয়া হয়। ওই বছরের ২৬ নভেম্বর বিচার শুরু করে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল।

এ মামলার রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে বলে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম সারোয়ার খান জাকির। তারা সাক্ষ্য ও আলামত বিশ্লেষণে তা প্রমাণ করতে সক্ষম হয়েছেন বলেও জানান তিনি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ