সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ১৫ জেলায় জেলায় ভুয়া কমিটি, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ১৪০ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন আজ, আলোচনায় পুশইন ও সীমান্ত-হত্যা ইস্যু ফিলিস্তিনি এক গবেষকের চোখে ইরানের সাম্প্রতিক ভূমিকা চালু হচ্ছে শরিয়াহভিত্তিক সঞ্চয়পত্র কর্ণাটক মন্ত্রিসভায় ৫ মুসলিম মন্ত্রী রাখার দাবি, কংগ্রেসের ওপর বাড়ছে চাপ মেক্সিকোর উদ্দেশে ইরান ফুটবল টিম, ফ্লাইটে ওঠার আগে কোরআনে চুমু কুষ্টিয়ায় আরবিতে ‘বিসমিল্লাহ’ লিখিত কাফনের কাপড়,  কুফরি বা জাদুটোনার আশঙ্কা ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা

মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানিকগঞ্জে শিবালয়ে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

শনিবার মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী সাউথ লাইন পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে খুলনা থেকে ছেড়ে আসা মাছ বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক এবং বাসের এক যাত্রী মারা যান। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মুহা. আলাউদ্দিন জানান, নিহতদের একজন ট্রাক ড্রাইভার মুহা. সাইফুল্লাহ, তার বাড়ি সাতক্ষীরা জেলায়। নিহত অপর বাসযাত্রীর পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহাসড়কের উপর বাস-ট্রাক সরানোর প্রক্রিয়া চলছে, এজন্য যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ