সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নিজের জীবনের সাফল্যের রহস্য জানালেন মুফতি শামায়েল নদভী ১০ অক্টোবর ঝালকাঠিতে খতমে নবুওয়াত সম্মেলন,  প্রস্তুতি সভা ভারতে প্রাচীন মসজিদ রক্ষায় রাজপথে নেমে এলেন হাজার হাজার মুসলিম বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ

ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ, জমিয়তের উদ্বেগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের ঝিনাহদহ জেলার মহেশপুর সীমান্ত দিয়ে গত এক মাস যাবত ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের ধারাবাহিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশর মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী।

আজ (২৪ নভেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেছেন, গত এক মাসে বাংলাদেশের ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতের দিক থেকে হঠাৎ করে ব্যপক অনুপ্রবেশের যে ধারাবাহিক ঘটনা ঘটছে, তাতে স্পষ্টত- বুঝা যাচ্ছে যে ভারতের বিজেপি সরকার এনআরসির নামে বাংলাদেশ বিরোধী হুংকার ও বাংলা ভাষাভাষি মুসলিম উচ্ছেদ এখন বাস্তবায়ন করতে শুরু করেছে। এই অনুপ্রবেশের ঘটনায় শুধু ঝিনাইদহ সীমান্তেই মাত্র তিন সপ্তাহে ৩৫১ জনকে আটক করেছে বিজিবি।

তিনি আরও বলেন, পর্যবেক্ষকদের মতে যে পরিমাণ অনুপ্রবেশকারী আটক হয়েছেন, সীমান্ত রক্ষী বাহিনী ও পুলিশের চোখ ফাঁকি দিয়ে এর চেয়ে বহুগুণ বেশি ভারতীয় অনুপ্রবেশকারী দেশের অভ্যন্তরে ডুকে পড়েছেন। এটা তো শুধু ঝিনাইদহ সীমান্তের খবর। অনুপ্রবেশের ঘটনা সীমান্তের অন্যান্য এলাকায়ও ঘটতে পারে। ভারতীয় পুলিশ ও বিএসএফ বলপ্রয়োগ করে যেমন ভারত থেকে বাংলা ভাষাভাষি মুসলমানদেরকে সীমান্ত পথে এই দেশে ঠেলে দিচ্ছে, তেমনি ব্যপক মুসলিম নির্যাতনের মুখে প্রাণ বাঁচাতেও কেউ কেউ বাংলাদেশে ঢুকে থাকতে পারে।

আল্লামা কাসেমী বলেন, অনুপ্রবেশের এসব ঘটনা ষড়যন্ত্রমূলক ও চরম অমানবিকই শুধু নয়, বরং আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন এবং বাংলাদেশের সার্বভৌমত্বের উপর গভীর হুমকি তৈরি করছে। ভারতে এনআরসি’র কারণে আতঙ্কিত লোকজন সীমান্ত পথে বাংলাদেশে ঢুকছে- এটা কোনোভাবেই দেশের জন্য ভালো খবর নয়।

জমিয়ত মহাসচিব বলেন, আমরা শুরু থেকেই বার বার বলে এসেছি, বাংলাদেশ সরকার যেন সরকারীভাবে ভারতের এনআরসি ইস্যুতে বাংলাদেশবিরোধী বক্তব্যের কড়া প্রতিবাদ করে। অথচ এতদিন যাবত প্রধানমন্ত্রীসহ সরকারের বিভিন্ন পর্যায় থেকে এনআরসি ভারতের আভ্যন্তরীণ বিষয়- এতে বাংলাদেশের উদ্বিগ্ন হবার কিছু নেই বলে আশ্বাস দিয়ে আসছিলেন। কিন্তু এখন যে হারে ভারত থেকে অনুপ্রবেশের ঘটনা শুরু হয়েছে, তাতে তো অনুদ্বিগ্ন থাকার আর কোনই সুযোগ থাকলো না। এই অনুপ্রবেশের খবরে আজ দেশের প্রতিটি মানুষ উদ্বিগ্ন।

আল্লামা নূর হোসাইন কাসেমী আরও বলেন, এনআরসি ইস্যুতে বাংলাদেশবিরোধী নানান প্রচারণার ঘটনাসসহ এখন লাগাতার ভারত থেকে অনুপ্রবেশের ঘটনায় বাংলাদেশের সরকারের নির্লিপ্ততা আমাদেরকে বিস্মিত করেছে। আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের নীতিমালা ভঙ্গ করে ভারতীয় নাগরিকদের ‘বাংলাদেশী’ আখ্যা দিয়ে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার বিরুদ্ধে বাংলাদেশকে অবশ্যই অবিলম্বে কঠোর প্রতিবাদ’সহ আন্তর্জাতিক আইন অনুযায়ী জোরালো পদক্ষেপ নিতে হবে। সমগ্র সীমান্ত এলাকায় কড়া নজরদারির ব্যবস্থা করতে হবে। রোহিঙ্গাদের মতো আরেকটি গভীর সংকটের মুখে আমরা কোনভাবেই পড়তে চাই না।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ