সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ১৫ জেলায় জেলায় ভুয়া কমিটি, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ১৪০ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন আজ, আলোচনায় পুশইন ও সীমান্ত-হত্যা ইস্যু ফিলিস্তিনি এক গবেষকের চোখে ইরানের সাম্প্রতিক ভূমিকা চালু হচ্ছে শরিয়াহভিত্তিক সঞ্চয়পত্র কর্ণাটক মন্ত্রিসভায় ৫ মুসলিম মন্ত্রী রাখার দাবি, কংগ্রেসের ওপর বাড়ছে চাপ মেক্সিকোর উদ্দেশে ইরান ফুটবল টিম, ফ্লাইটে ওঠার আগে কোরআনে চুমু কুষ্টিয়ায় আরবিতে ‘বিসমিল্লাহ’ লিখিত কাফনের কাপড়,  কুফরি বা জাদুটোনার আশঙ্কা ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা

সৌদি আরব থেকে আরও ১২৫ বাংলাদেশি কর্মী ফেরত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরব থেকে আরও ১২৫ বাংলাদেশি শ্রমিক দেশে ফিরেছেন। ফেরত আসা অনেকেই বলছেন, তাদের আকামাসহ কাজের অনুমতিপত্র থাকার পরেও জোর করে ফেরত পাঠানো হয়েছে।

শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে সৌদি এয়ারলাইন্সের এসভি ৮০৪ বিমানযোগে দেশে ফেরেন তারা। এ নিয়ে নভেম্বরের তিন সপ্তাহে ২ হাজার ৬১৫ বাংলাদেশি দেশে ফিরলেন।

বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক ও ব্র্যাকের তথ্য অনুযায়ী, চলতি বছরের গত ১০ মাসে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ২১ হাজার বাংলাদেশি।

বিপুল অর্থব্যয়ে সৌদি আরবে গিয়ে হঠাৎ করে ফেরত পাঠানোয় শ্রমিকদের অনেকেই তাদের আর্থিক ক্ষতির মুখে সর্বশান্ত হয়ে যাওয়ার কথা বলেন।

ফেরত আসা বাংলাদেশিদের প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে খাবার-পানিসহ নিরাপদে বাড়ি পৌঁছানোর জন্য জরুরি সহায়তা প্রদান করে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ