সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নিজের জীবনের সাফল্যের রহস্য জানালেন মুফতি শামায়েল নদভী ১০ অক্টোবর ঝালকাঠিতে খতমে নবুওয়াত সম্মেলন,  প্রস্তুতি সভা ভারতে প্রাচীন মসজিদ রক্ষায় রাজপথে নেমে এলেন হাজার হাজার মুসলিম বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ

দেশে শান্তি চাইলে কুরআনের আইনের বিকল্প নেই: মুফতি ফয়জুল করিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: “কুরআনের আইন বাস্তবায়ন ব্যতীত দেশে শান্তি, সুখ-সমৃদ্ধি অর্জন করা সম্ভব নয়।স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশে একাধিক সরকার দেশের দায়িত্ব পালন করেছেন; কিন্তু কোনো সরকারের আমলে শান্তি প্রতিষ্ঠিত হয়নি।”

শুক্রবার রাতে পটুয়াখালী জেলা শহরের পিডিএসএ ময়দানে মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা কমিটির আয়োজিত ইসলামি মহাসম্মেলন ও হালকায়ে জিকির সমাপ্তি অনুষ্ঠানে দলটির নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম এ কথা বলেছেন।

দেশে হত্যা, নির্যাতন, দুর্নীতি, হানাহানি বেড়ে চলেছে উল্লেখ করে তিনি বলেন, “এসব থেকে পরিত্রানের জন্য কুরআনের আইন, ইসলামের বিধান প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার দরকার।”

পরে মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।

পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মুহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সম্পাদক মাওলানা আর আই এম অহিদুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক মুহাম্মদ আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব অধ্যাপক মুহাম্মদ মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সুরা সদস্য নও-মুসলিম আলহাজ ডা. সিরাজুল ইসলাম সিরাজী, ইসলামী আন্দোলন বরগুনা জেলা কমিটির সভাপতি মাওলানা মাহমুদুল হোসাইন ওয়ালিউল্লাহ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন পটুয়াখালী জেলা কমিটির সাবেক সভাপতি মাওলানা মো. মাহবুবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মাওলানা কাজী গোলাম সরোয়ার, সহ-সভাপতি মোহাম্মদ নির ইমান সিকদার, জাতীয় শিক্ষক ফোরামের জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন সিকদার, কোরআন শিক্ষা বোর্ডের জেলা কমিটির সভাপতি মাওলানা মুহম্মদ আবু সাইদ, মাওলানা আবু আবদদুল্লাহ মাহমুদী, মাওলানা মো. আবুল হাসান বোখারী, মাওলানা আবুল বাশার জেহাদী, মাওলানা মো. আবদুর রাজ্জাক, এইচ এম আবু তাহেরসহ জেলার সব উপজেলা কমিটির নেতৃবৃন্দ।

আরএম/