সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ১৫ জেলায় জেলায় ভুয়া কমিটি, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ১৪০ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন আজ, আলোচনায় পুশইন ও সীমান্ত-হত্যা ইস্যু ফিলিস্তিনি এক গবেষকের চোখে ইরানের সাম্প্রতিক ভূমিকা চালু হচ্ছে শরিয়াহভিত্তিক সঞ্চয়পত্র কর্ণাটক মন্ত্রিসভায় ৫ মুসলিম মন্ত্রী রাখার দাবি, কংগ্রেসের ওপর বাড়ছে চাপ মেক্সিকোর উদ্দেশে ইরান ফুটবল টিম, ফ্লাইটে ওঠার আগে কোরআনে চুমু কুষ্টিয়ায় আরবিতে ‘বিসমিল্লাহ’ লিখিত কাফনের কাপড়,  কুফরি বা জাদুটোনার আশঙ্কা ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা

১৮ জেলা নিয়ে ময়মনসিংহে তাবলিগের জোড় ইজতেমা শুক্রবার থেকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন বাপ্পি
ময়মনসিংহ থেকে

বিশ্ব ইজতেমার ৪০ দিন আগে সাধারণত ৫ দিনের জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়। প্রতি বছর টঙ্গি ইজতেমা ময়দানে এ জোড় ইজতেমা হলেও এ বছর অঞ্চল ভিত্তিক পৃথক পৃথক স্থানে আলমী শুরাপন্থী তাবলিগী সাথীদের ‘জোড় ইজতেমা’ অনুষ্ঠিত হবে।

এরই অংশ হিসেবে ময়মনসিংহের আকুয়া মারকাজের নির্ধারিত জায়গায় ১৮টি জেলার আলমী শুরাপন্থী তাবলিগী সাথীদের নিয়ে আগামী ২৯, ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর তিন দিনব্যাপী ‘জোড় ইজতেমা’ শুরু হতে যাচ্ছে।

যেসব জেলার সাথীরা অংশ নেবে- ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোণা, গাজীপুর, কিশোরগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, জয়পুরহাট, বগুড়া, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম এবং লালমনিরহাট জেলার জোড় অনুষ্ঠিত হবে।

এদিকে, জোড়কে সামনে রেখে আকুয়া মারকাজের আশেপাশে প্রশাসনিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়াও ময়মনসিংহ শহরের ছোট-বড় সকল মাদরাসা থেকে ছাত্ররা এসে রদবদল করে মারকাজ পাহারায় নিযুক্ত আছে।

ইজতেমা মাঠের সার্বিক প্রস্তুতি ইজতেমা উপলক্ষে দাওয়াত তাবলিগের কার্যক্রম পরিচালনার জন্য মূলত জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ব ইজতেমার সফলতার জন্য পরামর্শ দিক-নির্দেশনা দেওয়া হয়।শুধুমাত্র আলেম-ওলামা তাবলিগে তিন চিল্লা সম্পন্নকারীরা জোড়ে অংশগ্রহণ করতে পারেন।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ