শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সাত হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে আইডিয়াল বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া ফরিদাবাদের দস্তারবন্দি মহাসম্মেলনে পাঠ উন্মোচন হবে ৭০ সালা স্মারকগ্রন্থ প্রতিকূল আবহাওয়ায় চরমোনাই মাহফিলের তারিখ পরিবর্তন রমজানের চাহিদা মেটাতে পণ্য সরবরাহ বাড়াচ্ছে টিসিবি  মুক্তিযুদ্ধ থেকে ২৪-এর অভ্যুত্থান, জনগণের পক্ষে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী  মিথ্যাচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে ইসলামী আন্দোলন ‘আ.লীগ বিষয়ে ভুক্তভোগীদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্তের অধিকার কারো নেই’ মসজিদে হারামের খুতবায় ভারসাম্যপূর্ণ জীবনের পাঠ দিলেন খতিব ‘ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঠেকাতে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে’ জাতীয় তাফসির প্রতিযোগিতায় প্রথম মাহমুদুল হাসান ও নাঈমুর রহমান

ফতুল্লায় রহস্যজনক আগুন, নারীসহ ২০ ঘর পুড়ে ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের ফতুল্লায় ঘরের দরজায় তালাবদ্ধ করে স্বামী বাইরে যাওয়ার পরই গার্মেন্টসকর্মী স্ত্রীসহ ২০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার রাতে ফতুল্লার মুসলিমনগর এলাকার ইউনুছ সর্দারের টিনের দু’তলা বাড়িতে রহস্যজনক এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত গার্মেন্টসকর্মী সম্পা আক্তার (২০) ওই বাড়ির নিচ তলার ভাড়াটিয়া সুমন মিয়ার স্ত্রী। তাদের মধ্যে সম্পা আক্তার মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার পলমা গ্রামের সোহরাব মিয়ার মেয়ে এবং সুমন জামালপুর জেলার মাদারগঞ্জ থানার ফৈটামারী গ্রামের বাসিন্দা। এক বছর পূর্বে তাদের বিয়ে হয়েছে। বিয়ের পর থেকে তারা ফতুল্লার এ বাড়িতে বসবাস করে গার্মেন্টসে কাজ করত।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লার শাসনগাওস্থ বিসিক ফায়ার ষ্টেশনের সিনিয়র ষ্টেশন অফিসার মো. কাজল মিয়া জানান, ইউনুছ মিয়ার টিনের দু’তলা বাড়ির নিচ তলায় ১০টি ও উপরের তলায় ১০টি রুম রয়েছে।

শুক্রবার মাগরিবের নামাজের সময় ওই বাড়ির নিচ তলার ভাড়াটিয়া সুমন মিয়া তার গার্মেন্টসকর্মী স্ত্রী সম্পা আক্তারকে (২০) ঘরে ঘুমন্ত অবস্থায় রেখে বাহির থেকে দরজায় তালা দিয়ে মাগরিবের নামাজ পড়তে মসজিদে যান। এর কিছুক্ষণ পরই সুমনের ঘর থেকে আগুন ধরে পুরো বাড়ি ছড়িয়ে পড়ে।

এ সময় সম্পা ঘরেই দগ্ধ হয়ে মারা যায়। পরে তার লাশ উদ্ধার করে শহরের জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এনেছি। আগুনে পুড়ে প্রায় ২০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই বাড়িতে গ্যাসের চুলা নেই। আর কেউ ধূমপানও করে না। তবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ নির্ণয়ে তদন্ত চলছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ