সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ১৫ জেলায় জেলায় ভুয়া কমিটি, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ১৪০ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন আজ, আলোচনায় পুশইন ও সীমান্ত-হত্যা ইস্যু ফিলিস্তিনি এক গবেষকের চোখে ইরানের সাম্প্রতিক ভূমিকা চালু হচ্ছে শরিয়াহভিত্তিক সঞ্চয়পত্র কর্ণাটক মন্ত্রিসভায় ৫ মুসলিম মন্ত্রী রাখার দাবি, কংগ্রেসের ওপর বাড়ছে চাপ মেক্সিকোর উদ্দেশে ইরান ফুটবল টিম, ফ্লাইটে ওঠার আগে কোরআনে চুমু কুষ্টিয়ায় আরবিতে ‘বিসমিল্লাহ’ লিখিত কাফনের কাপড়,  কুফরি বা জাদুটোনার আশঙ্কা ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা

কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নেয়ায় জাস্টিন পিয়েরে জেমস ট্রুডোকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর কাছে প্রেরিত এক চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, আপনার দেশের জনগণ আপনার নেতৃত্ব এবং জনগণের প্রতি দায়বদ্ধতার প্রতি আস্থা ব্যক্ত করেছে।

প্রধানমন্ত্রী ১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধে ট্রুডোর পিতা কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী পিয়ের এলিয়ট ট্রুডোর গুরুত্বপূর্ণ সমর্থনের কথা স্মরণ করেন।

শেখ হাসিনা বলেন, প্রয়াত পিয়ের ট্রুডো এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যৌথভাবে প্রতিষ্ঠিত ভিত্তি আমাদের মধ্যকার সম্পর্কের নির্দেশনা হিসেবে কাজ করছে। ঢাকা ও অটোয়ার মধ্যে আর্থ-সামাজিক, ব্যবসা-বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতাসহ অন্যান্য খাতে গতিশীল সম্পর্ক বিরাজ করছে। তিনি কানাডাকে বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার হিসেবে অভিহিত করেন।

প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্য-শিক্ষা ও জলবায়ু পরিবর্তন খাতে সহযোগিতার মাধ্যমে কানাডা বাংলাদেশের জীবনযাত্রার মানোন্নয়নে অবদান রাখছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীর মামলায় ন্যায় বিচার নিশ্চিত করতে আমাদের প্রতি আপনার সমর্থনেরও প্রশংসা করছি।

রোহিঙ্গা সমস্যা সমাধানে ট্রুডোর ভূমিকার প্রশংসা করে শেখ হাসিনা বলেন, আপনার দায়িত্বভার গ্রহণে আমরা আশাবাদী যে এই সংকটপূর্ণ সমস্যার স্থায়ী সমাধানে বাংলাদেশ কানাডার কাছ থেকে অব্যাহত সমর্থন ও সহযোগিতা পাবে।

প্রধানমন্ত্রী বলেন, এই আনন্দঘন দিনে আগামী দিনগুলোতে দু’দেশের মধ্যকার সম্পর্ক উচ্চ মাত্রায় উন্নীত হবে বলে আমি আশা প্রকাশ করছি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ