সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নিজের জীবনের সাফল্যের রহস্য জানালেন মুফতি শামায়েল নদভী ১০ অক্টোবর ঝালকাঠিতে খতমে নবুওয়াত সম্মেলন,  প্রস্তুতি সভা ভারতে প্রাচীন মসজিদ রক্ষায় রাজপথে নেমে এলেন হাজার হাজার মুসলিম বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ

কথার ফুলঝুরি না দিয়ে আন্দোলনে নামব: গয়েশ্বর চন্দ্র রায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, 'আমরা আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করে আনব। কথার ফুলঝুরি না দিয়ে আমরা আন্দোলনে নামব।'

বৃহস্পতিবার (২১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে তারেক রহমানের ৫৫ তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, 'খালেদা জিয়া মুক্তি পেলে তারেক রহমান দেশে ফিরতে পারবেন। আমরা যদি কথার ফুলঝুরি দিয়ে তাদের সান্ত্বনা দেই, তাহলে তারেক রহমান হবে চিরদিনের জন্য দেশান্তরী থাকবেন, আর খালেদা জিয়াকে জেলেই মরতে হবে।'

তারেক রহমানের ৫৫ তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে গয়েশ্বর বলেন, 'আমাদের নেত্রী জেলে। আর আমরা ২০-৩০ জন গুলি খেয়ে মরলাম না কেন? তাহলে তাকে আমরা কোথায় রাখলাম? আমাদের দেশটাকে সঠিক পথে আনতে হবে। আমরা মরে গেলেও যদি আগামী প্রজন্মকে ভালো একটা দেশ উপহার দিতে পারি, তাহলে আমাদের সেটাই করতে হবে। আন্দোলনের বিকল্প নেই। আন্দোলন করেই আমাদের দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে এবং খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে।'

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপি'র সাংগঠনিক সম্পাদক রুহুল কবির কুদ্দুস তালুকদার দুলু, নাহিদুল ইসলাম নাহিদ সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ